somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার স্পেস সিকিউরিটি এবং বৈশ্বিক প্রস্তুতির আলোকে বাংলাদেশ

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইবার স্পেস সিকিউরিটি এবং বৈশ্বিক প্রস্তুতির আলোকে বাংলাদেশ

বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও আর্থিক লেনদেন থেকে শুরু করে সবকিছুই ইন্টারনেট ভিত্তিক তথা সাইবার জগতে হওয়ায় এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে সাইবার আক্রমণজনিত কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ব্যাপক। তাই দিনে দিনে সাইবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের সাইবার নিরাপত্তার জন্য দক্ষ জনশক্তি তৈরি করেছে। বাংলাদেশেও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে যে যুদ্ধ হবে তা যতটা না ভূখণ্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, তার চেয়েও বেশি সাইবার জগতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। বিশ্বে সাইবার স্পেসের যুদ্ধকে বলা হচ্ছে পঞ্চম ডোমেইনের যুদ্ধ। অনেক দেশই স্থল, নৌ, বিমান ও আকাশ যুদ্ধ মোকাবিলায় সক্ষমতা অর্জনের পর পঞ্চম ডোমেইন সাইবার স্পেসে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধে যে অস্ত্র ব্যবহূত হচ্ছে তা পরমাণু বোমা, বন্দুক, গোলাবারুদ নয়। এ যুদ্ধের অস্ত্রকে বলা হচ্ছে লজিক বোমা। কেউ কেউ একে ডিজিটাল কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল হিসেবে আখ্যায়িত করছে। এ যুদ্ধে প্রযুক্তি পণ্যে প্রোগ্রামিং কোড সংযোজন, সফটওয়্যার টেম্পার ও ওয়েবসাইট হ্যাক করে মেধাস্বত্ব, তথ্য ও ডাটা চুরি এবং কম্পিউটার ইন্টারনেট চালিত ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়া যায়।

বিশ্বের বিভিন্ন দেশ কম্পিউটার ইন্টারনেট চালিত ব্যবস্থাকে সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন করার জন্য এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের ডিজিটাল অবকাঠামোকে ডিজিটাল সম্পদ ও স্ট্র্যাটেজিক ন্যাশনাল সিকিউরিটি হিসেবে ঘোষণা করেছেন। পেন্টাগনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সি (এনএসএ)-এর পরিচালকের নেতৃত্বে রয়েছে একটি সাইবার কমান্ড (সাইবারকম)। এ কমান্ড আমেরিকার মিলিটারি নেটওয়ার্কের প্রতিরক্ষায় পূর্ণ শক্তিতে নিয়োজিত করেছে। একইসঙ্গে অন্য দেশের নেটওয়ার্ক আক্রমণের ম্যান্ডেট দেওয়া হয়েছে এ কমান্ডকে।

রাশিয়ান সেনাবাহিনীর জেনারেলরা যুদ্ধকে পুনরায় সংজ্ঞায়িত করেছেন। নতুন সংজ্ঞা অনুযায়ী গোলাবারুদের প্রতিযোগিতার চেয়ে বর্তমান যুদ্ধ আরও বেশি কিছু। ক্রেমলিনের স্বার্থে তাঁরা সাইবার যুদ্ধকে একটি কেন্দ্রীয় যুদ্ধ নীতিতে অন্তর্ভুক্ত করেছেন। রাশিয়ার এই সাইবার যুদ্ধ কর্মসূচির বেশির ভাগই গোপনীয়তায় ঢাকা।

চীন ‘সাইবার স্পেস সার্বভৌমত্ব’ নাম দিয়ে পঞ্চবার্ষিক সাইবার নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও বসে নেই।

নরেন্দ্র মোদি সরকার ২০১৪ সালে গৃহীত ডিজিটাল ইন্ডিয়া পরিকল্পনার আলোকে ন্যাশনাল সাইবার নিরাপত্তা নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে।


সুতরাং এ ধরনের অপরাধ বা সন্ত্রাস থেকে সাইবার জগতকে নিরাপদ রাখার জন্যই বাংলাদেশেরও প্রতিরোধমূলক ও প্রতিকারমূলক ব্যবস্থা থাকা দরকার। এ কারণেই সাইবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক কীভাবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে জ্ঞানদান করা হবে। একই সঙ্গে যে কোনো ধরনের সাইবার আক্রমণ মোকাবেলা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×