চারমাস হতে চললো দেশে। চারমাসে চারবারও ব্লগে ঢুঁ মারা হয়নি। আমার ব্লগ শিরোনাম- দ্যা ব্লগ ইজ ডেড। এফবি স্ট্যাটাস পরিবর্তিত হতে থাকে, ব্লগ শিরোনাম আর পরিবর্তন হয়না। কারণ, এফবিতে কিছু লিখতে হয়না। ব্লগে লিখতে হয়, না লিখলে তাকে ব্লগার বলা চলেনা। তিনবছরেরও বেশি সময় ধরে আমি 'বিবাহিত ব্যাচেলর' ছিলাম। এখন গা থেকে কুমারের তকমাটা পুরোপুরি ঝেড়ে ফেলা হয়েছে। আমার সহধর্মীনি এখন আমার ঘরে। মান, অভিমান, খুনসুটি আর নানান টেনশনের মধ্য দিয়ে বিবাহিত জীবনের প্রায় একমাস পার হতে চললো। ব্লগীয় পুরোনো বন্ধুরা যদি কেউ এ পোস্ট দেখে থাকে, তাহলে তাদের সবার কাছে দোয়া চাইছি। নতুনরা কেউ পোস্ট পড়ে বলে মনে হয়না, যদি পড়েন তাহলে একটা ফুঁ দিয়ে দেবেন।
আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।