উফ্ গাড়ীগুলো চলছে না কেন? থেমে আছে
ইশ, কখন যাবো গাঁয়ের বাড়ি, দাদির কাছে?
দাদির হাতের পিঠা পায়েস খাব কখন?
দেরি হলে রাগে দাদি কাদলে, তখন?
দাদা নাকি ডাব পেড়েছে কয়েক হালি
দেরি কেনো? মনে মনে দিচ্ছে গালি।
পাশের বাড়ির চৈতি রতন দুষ্টু ভারি
ওরা যদি খেয়ে ফেলে, তাড়াতাড়ি?
গাড়িগুলো যায় না কেন, উড়ায়ে ধুলি?
জ্যামে পড়ে খোকা-খুকীর ভাবনাগুলি!!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



