ময়না চাচা সকাল সকাল গরুর হাটে গেলো
গরুর হাটে মনের মতো গরু পাওয়া গেলো।
গরুটা আমার খুব পছন্দ সত্যি মনের মত।
লেজ টিপে চামড়া টেনে দাম জিগায়, কত?
দাম শুনেই ময়না চাচা গেলেন ভীষণ ক্ষেপে
আঙুল তুলে জবাব দিলেন গরুর ওজন মেপে।
ব্যাপারি আর ময়না চাচার হচ্ছে মাতামাতি
ধড়াম করে টাগরা গরু মারল জোরে লাথি
লাথি খেয়ে ঠ্যাং হাতিয়ে ময়না চাচা বলেন
গরু কিনুম বিশুদবারে জলদী বাড়ি চলেন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


