পথে বসে ভাত খায় আদরের ছেলে
ক্ষুধা নিয়ে মা তাকে খাওয়ায় ঠেলে
মা যায় কাজে আর ছেলে করে খেলা
কোনোদিন কোনো ভাবে নয় অবহেলা।
ছেলে নিয়ে ঘুম যায় আকাশের তলে
দেখে তার ছেলেটা তারা হয়ে জ্বলে।
এই ভাবে কত মা যে স্বপ্ন আঁকে
কত বীজ বোনে তাঁরা পথের বাঁকে
পথে থাকে পথশিশু তবু পথ হারায়
মাঝে মাঝে মানবতা সামনে দাঁড়ায়।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




