নিঃশব্দে নিঃশ্বাস ফেলে শতবর্ষী এক নারী
এখানে ছিল জন্মভিটা এখানেই তার বাড়ি।
স্মৃতিগুলো তার পাক খেয়ে যায় নদীর স্রোতের টানে
অপলক চক্ষু দুটি স্থির হয়ে থাকে সরে না ডানে-বামে।
নদীর পানি কল কল করে হেসে খেলে যায় চলে
পাড়েতে দাঁড়িয়ে দু'হাত বাড়িয়ে ভাসে চোখের জলে।
চুমুতে চুমুতে পাড় ভাঙ্গে নদী বুকেতে অসীম ক্ষুধা
চোখের পানিকে মনে করে সে অমূল্য অমৃত সুধা।
নদী বয়ে চলে আপন নিয়মে মানে না নিয়ম বাধা
মরে মরে বাঁচে পাড়ের মানুষে জীবন আধা আধা

ছবিঃ বাংলানিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




