মায়ের কোলের এই শিশুটি যুদ্ধে পেলো জয়
কেটে গেলো বড়ো হওয়ার ছিলো যতো ভয়
টিকে গেছি টিকে গেছি এই যে দেখো ভি
যুদ্ধ করে টিকে থাকা এত্ত সহজ কি?
লড়াই করে চড়াই মাড়াই উতরে গেলো শিশু
সঙ্গী হবে টিচার প্রাইভেট আরো অনেক কিছু।
বইয়ের বোজা কাঁধে নিয়ে যুদ্ধে যাবে মেয়ে
বাবা-মায়ের স্বপ্ন আশা রাখবে তাকে ছেয়ে
মানুষ হওয়ার জন্যে কেনো এত্ত্ আয়োজন!
লড়াই বড়াই বাড়াবাড়ির এতই প্রয়োজন!

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




