বীরবাঙালির ছড়া
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হানলো আঘাত পাকসেনারা
বাংলা মায়ের বুকে
দখল নিয়ে করবে শাসন
থাকবে মহা সুখে।
এই না ভেবে অন্ধকারে
হামলে পড়ে দেশে
ইতিহাসটা সবাই জানি
কী হয়েছে শেষে।
কী হয়েছে শেষে ?
জানতে বাকী নেই
বলতে গেলে যায় না বলা
হারিয়ে ফেলি খেই।
ছোটো বড়ো নেই ভেদাভেদ
যা ছিল যার হাতে
বীরের মতো যুদ্ধ করে
পাকসেনাদের সাথে।
আবাল বৃদ্ধ বনিতারা
সবাই ক্ষেপা ক্রুদ্ধ
মৃত্যুকে তাই হাতে নিয়ে
চালায় জীবনযুদ্ধ।
বাঘের মতো বীর বাঙ্গালী
খাবলে ধরে টুটি
পাকসেনারা মৃত্যু মুখে
ভয়ে গুটি-শুটি।
গর্জে ওঠে বীর বাঙ্গালি
বলছে, যুদ্ধ চালা
পাকবাহিনী, যাবি কোথায়?
বাঙলা থনে পালা।
ধমকিতে ভাই চমকে ওঠে
পাকসেনার দল
আছাড় খেয়ে নাছোড় বান্দা
হারায় সাহস বল।
শহীদ হলো তিরিশ লক্ষ
স্বাধীন হল দেশটা
ডিসেম্বরের ষোল তারিখ
কীযে হল শেষটা!
এই না দেখে বিশ্ববাসীর
চক্ষু ছানাবড়া
গর্ব করে লিখি আমি
বীরবাঙালির ছড়া!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন