ঘরে তোমার মা আছে তাই/তুমি অনেক ধনী
ছড়িয়ে আছে তোমায় ঘিরে/ভালোবাসার খনি।
বিশ্ব-ভুবন ঘুরে এলে/কোথায় পেলে সুখ!
কোথায় তুমি পাবে খুঁজে/মায়ের মতো মুখ
ব্যর্থ হয়ে দুঃখ পেয়ে/পড়েছ বিষম গোলে
মুছে যাবে, মাথাটুকু/রাখো মায়ের কোলে।
টাকা-পয়সা বাড়ি গাড়ি/জমি জিরাত ছাই
মা আছে যার তারচে ধনী/এই জগতে নাই।


সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



