সব কিছু তার হারিয়ে গেছে/বাবা মাও শেষ
যুদ্ধ যুদ্ধ খেলা করে/পুড়ছে তাদের দেশ
ডাস্টবিনে খাবার খুঁজে/পেলো বাবার জুতো
ছোট্ট পায়ে পরে নিলো/প্যাঁচিয়ে পুরান সুতো।
হাত চলে না পা চলে না/অচল অবশ ছেলে
পড়ে থাকে পথের ধারে/ক্ষুধার শরীর মেলে।
শেয়াল কুকুর ভাগ করে খায়/শিশুর দেহখানি
বুলেট বোমায় মানুষ-পশু/করছে টানাটানি!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


