
দাঁত বসিয়ে কামড়ে দিয়ে ফুলিয়ে দেব পেশী।
তোর টেবিলে বসেছিলাম, দেসনি খামচি থুতু?
রুটি বেলার বেলুন দিয়ে দেসনি সেদিন গুঁতু?
তুই যে আমার পুতুলমণির কানটা ম'লে দিলি
ফ্রক পাজামা জুতো মুজা খাবলা মেরে নিলি!
তোর কারণে খাতা-কলম লুকিয়ে রাখি ফ্রিজে
কেমন তুই ভাল ছেলে জানিস না তুই নিজে?
ভায়ে বোনে ঝগড়া শেষে খাতির জমায় বেশ
ঘরের ভেতর পরির নাচন দারুন পরিবেশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
