হৃদয়ে তার যতটুকু প্রেম প্রকাশ পেতো খুব অল্প
স্টেটকার্ট ছিল কথাগুলো তার ছিল না গালগল্প।
কত করে তারে বলিতাম আমি, 'বলোনাগো ভালোবাসি'
কথা না বলে ঠোঁটের কিনারে ফুটায়ে তুলেছে হাসি।
রাসভারি সেই প্রেমিকা আমার চলনে বলনে শান্ত
কখনো সে বিচলিত নয় কখনো দেখিনি ক্লান্ত।
আমি যত বলি তার শতভাগ না বলেই জবাব সারে
যতটুকু বলে খুব ভারী ভারী সবটুকু তার অধিকারে।
মাঝে মাঝে তাই মনে হতো খুব বাসে না বুঝি ভালো
রাগ করে করে ফিরে আসিতাম মুখখানি করে কালো।
এমনই অনেক মান অভিমানে চলে আসি হাত নেড়ে
খবর পেলাম প্রমিকা আমার গিয়েছে সকল ছেড়ে!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



