সব হারিয়ে বসে আছে ভাঙা নদীর কুলে
মনের ভেতর দুখের সাগর উঠছে ফুলে ফুলে।
বাস্তুভিটা জমি জিরাত যা ছিল তার বাকি
চোখের জলে এক পলকে তা দিয়েছে ফাঁকি।
একুল ওকুল দুকুল গেল উঠছে দুখের ঢেউ
নাতিপুতি ছেলেমেয়ে রইল না আর কেউ।
শুরু হলো আরেক জীবন সামনে অথই পানি
টানতে হবে শেষ বয়সে দুখ-যাতনার ঘানি!
পানি জীবন পানি মরণ ভাঙা-গড়ার খেলা
উথান পতন সুখে-দুখের বসে আজব মেলা।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



