এই কার্তিকের প্রথম গভীর রাতে
বাজার থেকে ফিরছি যখন রাতে
দুটো ইলিশ ঝুলছে আমার হাতে
ছায়ার মত হাঁটছে কারা সাথে?
একটি ছায়া সামনে এসে দাঁড়ায়
হাত দুটি সে আমার দিকে বাড়ায়
বলল আমায়, মাছ দে আমার হাতে
নইলে তোকে খাব আজকে রাতে।
ভূতের হাতে মাছ রেখে, ফিরব খালি হাতে?
তা হবে না। ধুন্দুমাধুম দিলাম ঘুষি দাঁতে।
ঘুষি খেয়ে একটি পালায় আরেকটি এসে ধরে
ফেলে দিলাম ঠাস্ ঠাস্ ঠাস্ তিন তিনটা চড়ে।
ভূত পিটিয়ে বীরের মতো হেঁটে গেলাম ঘরে
সমস্যাটা রইল কোথায়? ভুগছি কঠিন জ্বরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

