মাগো, তোর ধুলোমলিন চরণ দুটি দে
মাথায় তুলে রাখি
মা তোর অচল অবশ হাত দুখানা দে
বুকেতে এনে মাখি।
তোর অশ্রু যখন ঝরেছিল কষ্ট পেয়ে পেয়ে
তুই কষ্টগুলি ভুলেছিলে আমার দিকে চেয়ে।
এখন তোকে বুকে মাথায় রাখব আমি তুলে
একটি দিনের কষ্ট যদি যেতিস মা তুই ভুলে!
পরিশ্রমের ঘামের ফোঁটা মুক্তা হয়ে ফোটে
স্বর্গ আমার হাতের কাছে নিচ্ছি আমি লুটে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





