গরিবের ঘরে সুন্দরী কন্যা আর মেধাবী সন্তানের অন্তহীন যন্ত্রণা।
কন্যা যতটা রূপ পায় ততটা মর্যাদা পায় না; আর মেধাবীর যতটা
মেধা ততটার বিকাশ ঘটে না। সমাজে কন্যাদায়গ্রস্থ পিতা-মাতার
মতো মেধাদায়গ্রস্থ পিতা-মাতার সংখ্যাও কম নয়। দারিদ্র্যদেবীর
রুদ্ররূপের সামনে এদের রূপ-রস, মেধা মাটিতে লুটিয়ে পড়ে বালিতে
মিশে যায়। পরিণত হওয়ার আগেই এদের করুন পরিণতি ঘটে।
এ সমাজ সংসারে আমাদের চোখের সামনে এরকম বহু করুন পরিনতির
মর্মান্তিক দৃশ্য আমরা প্রতিনিয়ত উপভোগ করি। এতে আমাদের যতটা করুনা হয়
ততটা কর্তব্যবোধ জাগে না।
দরিদ্র পিতা-মাতারা এ রূপের ও মেধার মূল্য-মর্যাদা না দিতে পেরে এদেরকে বড় ধরনের
আপদ মনে করেন। তাঁরা আক্ষেপ করে বলেন, এসব একান্তই বড় ঘরের সম্পদ।
স্রষ্টা তাঁর খেয়ালের বশে এদের গরিবের ঘরে পাঠিয়ে সৃষ্টিরহস্য জাহির করেন আর
গরিবেরা এই দুর্ভেদ্য রহস্যের বেড়াজাল ছিন্ন করতে না পেরে প্রায়শ্চিত্ত করেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


