
যায় পালিয়ে লিচুগুলো পাতার আড়ালে।
এখন তারা লাল টুক টুক রসে টলোমলো
হাতবাড়ালে বলে ওঠে বাড়িতে যাই চলো।
পাকা লিচু রসের ভারে ডাল পড়েছে নুয়ে
পথিক যদি আয়েশ করে একটু দেখে ছুঁয়ে
বাগান মালিক ঠিকা দিয়ে ঠেক দিয়েছে ডালে
কেউবা আবার আদর করে ঢেকে রাখে জালে।
সকল বাধা ছিন্ন করে লিচু আসে ঘরে
ছেলে বুড়ো সবাই তখন কেমন জানি করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

