আকাশ জুড়ে মেঘ মেয়েরা খেলছে গোল্লাছুট
জোছনাগুলো কোথায় গেল কে করেছে লুট।
চাঁদের আলো মেঘ সরিয়ে মিট মিটিয়ে হাসে
একটু আলোর কণা এসে পড়ল সবুজ ঘাসে।
আলো পেয়ে ঘাসফুলেরা বাড়িয়ে দিল হাত
জোছনা এলো মেঘ সরিয়ে ফর্সা হলো রাত।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



