প্রার্থীদের মুখে লম্বা হাসি।
পরনে সফেদ পাঞ্জাবি পায়জামা। কারো কারো মাথায় টুপি।
কথায় আর আচরণে ভয়ংকর সুন্দর আর অভূতপূর্ব ভদ্রতা।
যাকে দেখে তাকেই বাপ-চাচা-ভাই বোন মা-খালা সম্বোধন করে কোলাকুলি আর হ্যাণ্ডশেক করে।
কখনো করে কদমবুছি।
তারপর করে ভোট প্রার্থনা।
ভোটাররা বেজায় চালাক।
তাঁরা বলেন, আফনে ভোট চাইলে বড় কষ্ট পাই।
আফনারও যদি আমগর কাছে ভোট চাইতে অয় এরচাইতে দুঃখের আর কী আছে কইন।
ভোট চাইলে অন্যদিগে গিয়া চানগা। এই এলাকায় আফনের ভোট একচেইট্টা।
প্রার্থীগণ একেবারে গলে গিয়ে ধন্যবাদ আর কৃতজ্ঞতায় ভোটারদের সিক্ত করে বলেন-
আরে আমি তো আপনাদের ঘরের পোলা। পায়ের ধূলি নিতে আইছি।
ভোটাররা খুশি হয়ে বলে, অনেক ভোটের ব্যবধানে আফনি আগাইয়া থাকবেন।
এদিগে ঘুইরা খামাখা পেরেশান অইয়েন না।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



