আর সব অস্থির...
ভালোবাসা কেবলি আপন-গোপনে
সদাশয় সুস্থির।

খ.
কেনো আসে এইখানে, কেনো ভালোবাসে
কেনো বলে দাও কিছু ঘুরে আশেপাশে!
উদোম ছেলের হাতে দিই যতখানি
ততটুকু তার মুখে নেবে সে টানি
কত বলি দূরে যা রে পারি না তো আর
ততখানি কাছে এসে, করে অধিকার!

গ.
এখানে সেখানে চেয়ে চিন্তে যতটুকু আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে, বোনকে দিবে তাই।
বাবা-মা নেই ভাইবোন মিলে কষ্টে কাটায় দিন
ভালোবাসাতে অনেক ধনী নয় সে মোটেও দীন!

ঘ.
গভীর ছিলো ভালোবাসা
পায় নি খুঁজে তলি
নেই কিছু তার, জীবনটাই
দিয়েছে জলাঞ্জলি।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


