
চুপ, এক দণ্ড নড়বি না তুই এক্কেবারে চুপ
উকুন ডেলা লিক পুজা'লে মাথায় দিল ডুব।
কী যে আদর মাখায় তাঁরা, বারান্দাতে বসে
বিনুন দিয়ে উকুন ধরে মাথার জমিন চষে।
ঘরের বাহির হয়না কেহ উকুন মারে শেষে
দৃশ্য এমন যাচ্ছে দেখা গ্রাম-বাংলাদেশে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




