somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

ফার্স্টবয়

১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্ষিক পরীক্ষা দিচ্ছি। ৫ম শ্রেণীর ফার্ষ্টবয় মনির আজ অনুপস্থিত। স্যারেরা অস্থির ভাবে মনিরের বিষয়ে আমাদের জিঞ্জাসা করছেন, কিন্তু আমরা তার বিষয়ে কিছুই জানি না।
আমাদের ৩ টি সেকশনে ১৬৫ জন ছাত্র। আমার রুল নম্বর ২। যতই পড়ি না কেন, মনিরের সাথে পড়ালেখায় কুলিয়ে উঠতে পারি না। মনে মনে খুব হিংসা করি তাকে। কিন্তু আজ আনন্দ লাগছে না; খুব খারাপ লাগছে মনিরের জন্য।
পরীক্ষা শেষে রনি ও শুভকে নিয়ে আমি মনিরের খোঁজ নিতে বের হয়ে গেলাম।
মনির একটা বস্তিতে থাকে। বস্তিটি পানিতে ভাসছে। ছোট ছোট খুপড়ি ঘর। মনে হলো ঢেউগুলো বস্তির ঘরগুলোকে ঠেলে ফেলে দেয়ার চেষ্টা করছে।
ঘরে চুপি দিয়ে দেখি, খুঁটির উপর জোড়াতালি দেওয়া কাঠের ওপর বসে আছে মনির। কপালে হাত দিয়ে দেখি তার প্রচন্ড জ্বর। সে কাঁপছে। ঠোঁট-মুখ শুকিয়ে গেছে। তার সামনে একটা টিনের বাসনে চাল ভাজা ও পাউরুটির কিছু অংশ পড়ে আছে। তার বাবা নেই। তার মা ঝি-এর কাজ করতে গেছে। ঘরে সে একা। মনির লজ্জায় ছোট হয়ে বলল, “ভাই আমি তোদের বসতেও বলতে পারছি না। তোরা কেন খালি খালি কষ্ট করছিস? পরীক্ষা কেমন হলো রে বলেই সে ফুপিয়ে কাঁদতে লাগল সে।
বৃষ্টি ও বন্যার জলে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে তার। ঘরের কোণায় দেখলাম তার খাতা, বই ভাসছে। এসব দেখে আমাদের চোখও ভিজে গেল। আমরা চিন্তাও করতে পারি নি, আমাদের ক্লাশের ফার্ষ্টবয় মনির এতটা গরিব।
আমরা চট করে বুদ্ধি পেয়ে গেলাম। আমরা তিন জন একত্রে তিনজনের বাসায় গিয়ে বাবা-মাকে সব খুলে বললাম। তাঁরা আমাদের কিছু টাকা দিলেন। আমরা মনিরের বাসায় রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে একটা চকি, স্যালাইন, ফিটকিরি ও পথ্য নিয়ে গেলাম। আমাদের হাতে ওসব দেখে তার মার চোখ ছানাবড়া। শেষে আমরা মনিরের হাতে কিছু টাকা দিয়ে চলে এলাম।
স্কুলে এসে স্যারদের কাছে মনিরের বিষয়ে সব বললাম। স্যারেরা বললেন, ‘ভালো কাজ কখনও হারিয়ে যায় না রে।

পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পরে মনির দুর্বল শরীর নিয়ে স্কুলে এলো। তার বিষয়টি নিয়ে স্যারেরা জরুরি মিটিং করলেন। পরে বিশেষ ব্যবস্থায় মনিরের পরীক্ষা নেয়া হলো।

পরীক্ষার ফল প্রকাশের দিন সবার চক্ষু ছানাবড়া। এবারও ফার্ষ্ট হয়েছে মনির!





সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×