
অসুস্থ মা, বোনের বিয়ে, দেখছে হিসেব করে
মিলছে না তাই আচমকা সে, পাকখেয়ে যায় পড়ে
জানি না সে উঠেছিল; কার হাতটি ধরে।

পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলের খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


