
সোনার আঁচল বিছিয়ে দিল মাঠের পাকা ধানে
গান গেয়ে যায় দুষ্টু হাওয়া চাষীর কানে কানে।
সাদা মেঘের ভেলায় চড়ে জোছনা নেমে আসে
কৃষক ভায়ের মন ভরে যায় ভরা কাতিক মাসে

বিজয় নিশান হাতে লয়ে মেঘ ছুটেছে ওই
ইচ্ছে হলো হাত বাড়িয়ে একটুখানি ছুঁই;
মেঘ ছুঁতেই মোষলধারায় নামল ঢলক বৃষ্টি
উঠলো নেচে পাহাড় নদী শান্ত হলো সৃষ্টি।!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


