somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সময় ---এই পৃথিবী । কানাঘুসো শোনা যায় বসন্ত এসে গেছে .....!

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) বর্তমান বিশ্বের জিডিপি প্রায় ৮০ ট্রিলিয়ন ডলার। এটির গড়পরতা বার্ষিক বৃদ্ধির হার প্রায় তিন শতাংশ অর্থাৎ ২.৪ ট্রিলিয়ন ডলার। মানে প্রায় ভারতের সমান এক ইকোনমি প্রতি বছর অ্যাড হচ্ছে। এই পরিমান সম্পদ পৃথিবীর ম্যাংগো পাবলিক কে রোটি -কাপড়া আউর মকান এবং মোটামুটি স্ট্যান্ডার্ড মানের শিক্ষা -স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যথেষ্ট। এটা হচ্ছে এবং আগামীতে আরো বেটার হবে। কিন্তু যেটা হবে না তা হলো এদের বিরাট অংশ নিজেদের শিক্ষা / যোগ্যতা অনুযায়ী কাজ পাবে না।

অটোমেশান , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের ক্ষেত্রে ভয়ঙ্কর গতিতে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। মানুষের কাজ অটোমেটেড হয়ে যাচ্ছে ,কাজ করার জন্য মানুষের দরকার হবে না। পাইলট-লেস প্লেন থেকে ড্রাইভার-লেস কার ইতিমধ্যে তৈরী হয়েছে এবং এর ম্যাসিভ ব্যবহার মাত্র কয়েক বছরের অপেক্ষা।

ভারতের জামশেদপুরে টাটা স্টিল কোম্পানিতে কয়েকবছর আগে প্রায় ১৫ হাজার এমপ্লয়ী ছিল। বর্তমানে উৎপাদন বেড়েছে তিন গুন , এমপ্লয়ী সংখ্যা আগের এক -তৃতীয়াংশ।

পুনে বা চেন্নাইয়ে আধুনিক গাড়ী বা বাইক তৈরীর কারখানায় প্রায় ৮০-৮৫ শতাংশ কাজ অটোমেটেড।

ডোনাল্ড ট্রাম্প জার্মান গাড়ি কোম্পানি গুলোকে ধমকী দিয়েছে মেক্সিকোতে গাড়ী তৈরী করে আমেরিকায় বিক্রী করলে ৩৫% ট্যাক্স চাপিয়ে দেবে ,গাড়ী আমেরিকায় তৈরী করালে অনেক অনেক আমেরিকান নাকি চাকরী পাবে। একদম ফালতু যুক্তি। একটা ৮৫ % অটোমেটেড ফ্যাক্টরিতে বছরে ১০-২০ লক্ষ গাড়ী বানাতে কত আর আমেরিকান চাকরী পাবে?


২) মানুষের লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কী জন্মগত না এটা অর্জিত ? পৃথিবী জুড়ে নেতার অভাব , ভারতীয় উপমহাদেশে এই অভাব আরো তীব্র। নেতা বলতে এখানে শুধু রাজনৈতিক নেতাদের কথা বলছি না। সমাজের প্রায় সর্বস্তরে এই অভাব। গ্রামে ভাল পঞ্চায়েত প্রধান নেই ,শহর চালাতে ভাল মেয়র নেই, স্কুলে ভাল প্রধান শিক্ষক নেই , কলেজ -ইউনিভার্সটিতে ভাল প্রিন্সিপ্যাল নেই , ব্যবসায়িক সংস্থা চালাতে দক্ষ সিইও নেই। আমার ব্যক্তিগত ধারণা নেতৃত্ব দেয়ার গুন জন্মগত নয়। পঞ্চাশ বছর আগের থেকে আমাদের দেশ গুলোতে জনসংখ্যা কয়েক গুন বেড়েছে ,সেই অনুপাতে নেতা পয়দা হয়েছে কোথায়?

৩) কানা ঘুসো শোনা যায় বসন্ত এসে গেছে .....
এটা আমার একটা অন্যতম প্রিয় গান।
আপনারাও শুনুন :

"বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিলো
পিছে
বসন্ত এসে গেছে...."

.
.
.
এখানে এবং এখানে




সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×