সেই ৬ বছর আগের কথা।।।কিছুদিন হল মহিলা জিলা স্কুলের স্যারের কাছে প্রাইভেট পড়তে শুরু করেছি।।।।একদিন দাঁড়িয়ে আছি স্যারের বাসার বাইরে । ৮ টা বাজলেই স্যারের রুমে ঢুকতে হবে ।।।।হঠাৎ একটি মেয়ে আসল। সোনালি কালারের চুল,চোখ দুটো টানা টানা, লাল লিপস্টিক ছাড়াই ঠোটে যেন রক্ত বইছে ।।।আমার সামনে দিয়েই হেটে স্যারের রুমে চলে গেল।।।একরাশ ভালবাসার বাতাস বয়ে গেল মনের মাঝে ।।।।তারপর প্রাইভেট পড়তে শুরু করলাম আর বাকা চোখে মেয়েটিকে দেখছিলাম।।।।।প্রাইভেট শেষে মেয়েটিকে বললাম,তুমি কি স্কুলে যাচ্ছ?? মেয়েটি উত্তর করল হ্যা ।।।সেই প্রথম কোন মেয়ের সাথে কথা বলে এতটা ভাল লাগা ।।।।।তারপর নিজের মাঝে কি যেন এক অজানা অনুভূতি দানা বেধে বসল।। মেয়েটিকে দেখলেই বুকের মাঝে ধপধপ শব্দ আমিই নিজেই শুনতে পেতাম ।।। প্রতিদিনই প্রায় হাজারটা কথা সাজিয়ে নিয়ে যেতাম কিন্তু সামনে গেলেই সব ভুলে যেতাম।।।।।মেয়েটির সাথে যখনই দেখা হত তার গোলাপ রাঙা সেই ঠোঁটের এক কোণে মুচকি হাসি দেখতে পেতাম ।।। কি সেই মায়াবী হাসি ।।।।।সে হাসির এতই ক্ষমতা যে, যে কোন পুরুষকে এক দন্ডে পৃথিবীর সব কিছু ভুলাতে সক্ষম।।।।। আমার সকল সাজানো কথা বলব বলে সারারাত ধরে গুছিয়েছিলাম এক নিমিষেই ভুলিয়ে দিত সে হাসি ।।।।।।আমি যে মেয়েটিকে ভালবেসে ফেলেছি সেটা সে দ্বিতীয় দিনই বুঝতে পেরেছিল কেননা সিক্স সেন্স বলে কথা ।।। কথাগুলো অনেক সাজিয়ে গুছিয়ে, প্ল্যান প্রোগ্রাম করে সেদিন মেয়েটিকে বলতে পারিনি, বলতে পারিনি' ভালবাসি ' ...........
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




