প্রিয় সন্তান থাকুক দুধে ভাতে...
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার প্রাণপ্রতীম ছেলের জন্মদিন। গত বছরের ঠিক এইদিনে বেলা সাড়ে তিনটায় হাসপাতালের বেডে দীর্ঘ ১৯ ঘণ্টা যন্ত্রণা ভোগের পর ডাক্তারি সহায়তায় ভূমিষ্ট হয় একটি নবজাতক। আমাকে সকল কষ্ট থেকে পরিত্রাণ দিতেই যেন তার আগমন। ওর আগমনের সাথে সাথেই আমার সব যন্ত্রণা যেন হাওয়ায় মিলিয়ে গেলো। আমি সবার সঙ্গে, বিশেষকরে ছেলের বাবার সঙ্গে যখন ফোনে কথা বললাম সেতো অবাক! তুমি সুস্থ? তুমি হাসছ? আমি বললাম আমার আর কোনও কষ্ট নাই।
এতক্ষণ যে পাগলের মতো তোলপাড় করছিলে?
তুমি বিশ্বাস করবা না, কী যে কষ্ট হইছে....
আগে থেকেই দেখাগেছে ছেলে তবু নিশ্চিত হলাম। ছেলের বাবা বলেছে তার ছেলেই হবে। তার লাঠি। আর মেয়েতো একটা আছেই। বড়ভাইর মেয়ে।....
কিন্তু যে ছেলেটিকে আমি কোলে পেলাম সে এতোই ছোট্ট যে আমার ছোট্ট কোলটাও ভরলো না। ওর বাবা এলো পরদিন এসে বলে এটাতো দেখছি বিলাইর ছাও....আমার ছেলে কই?....
সেই বিলাইর ছাওটা আজ একবছরে পা দিয়েছে। গতরাত থেকে সে একা একা বিছানায় ওঠার মতো দু:সাধ্যটি সাধ্য করেছে।...গতরাতে সে বেলুন নিয়ে অনেক খেলেছে। আজ তার সম্মানে ব্যাপক আয়োজন চলছে...
আপনাদেরও দাওয়াত....
শুভকামনাসহ.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন