somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনোনয়ন নিয়ে নেত্রী আমার সঙ্গে প্রতারণা করেছেন-আ’লীগের আহ্বায়ক এসএম আকরাম

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি বলির পাঁঠা হয়েছি। নমিনেশন নিয়ে নেত্রী আমার সঙ্গে প্রতারণা করেছেন। নেত্রী আমাকে নির্বাচনের আগে নমিনেশন পেপার হাতে দিয়ে বলেছেন, কবরী নতুন মানুষ ওকে সহযোগিতা করবেন। নেত্রীর এ কথা শুনে আমি ভেবেছিলাম আমিই নির্বাচনে ৫ আসনের মনোনয়ন পাব। ভাবতেই পারিনি আমিই বলির পাঁঠা হচ্ছি। সারাদেশে প্রায় ৩৮টি আসনে মহাজোটের প্রার্থী এমপি হয়েছেন, এর মধ্যে নারায়ণগঞ্জ- ৫ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত ও অবহেলিত। গত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ৫ আসনের সাবেক এমপি এসএম আকরাম খোদ দলীয়প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এ অভিযোগ করলেন। শনিবার বন্দরের ধামগড়ে জাতীয় শোক দিবস ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসএম আকরাম বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি রশিদের মতো বেঈমান কিছু সুবিধাবাদী বঙ্গবন্ধুর আদর্শ বাদ দিয়ে এবং শেখ হাসিনার নামে স্লোগান না দিয়ে শামীম ওসমান ও নাসিম ওসমানের নামে স্লোগান দিচ্ছে। তারা রাতে জাতীয় পার্টি দিনে আওয়ামী লীগ করে।
জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক মনির আহাম্মেদের সভাপতিত্বে শোকসভা ও আলোচনা সভায় বিশেষ অতিথি বন্দর থানা আওয়ামী লীগ নেতা হাজী নুরুল ইসলাম চৌধুরী, থানা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আ. মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইসহাক, থানা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট হাবীব আল মুজাহিদ পলু, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি হাজী নাসির উদ্দিন, হানিফ মিয়া, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসআই জুয়েল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শাহজামাল, আমজাদ হোসেন, শহীদ মৃধা, জাকির হোসেন, আমিরুল ইসলাম, আ. সালাম, তোফাজ্জল হোসেন, কবির, আশেক মাহমুদ, আলী হোসেন, রুহুল আমিন, মোতালেব, মজিবর, আলাউদ্দিন, সাহাবুদ্দিন পিয়ার, ফজলুর হক, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমানউল্লাহ আমান, কৃষক লীগের সভাপতি হাজী সালাউদ্দিন কমান্ডারসহ প্রায় ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×