somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানির সাহায্যে গাড়ি চালানোর প্রযুক্তি উদ্ভাবন করলেন জয়নাল

০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু জ্বালানি তেল নয়, পানির সাহায্যেও গাড়ি চালানোর প্রযুক্তি এবার বাংলাদেশেই উদ্ভাবন হয়েছে। এর সাহায্যে গাড়ি ছাড়াও সেচযন্ত্র, জেনারেটরসহ অন্যান্য যন্ত্রপাতি চলবে। এতে জ্বালানি খরচ অনেক কমে যাবে। চট্টগ্রামের জয়নাল আবেদীন এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তার বিস্ময়কর আবিস্কারটির নাম ‘কম্প্রেস্‌ড ওয়াটার ট্যাঙ্ক হাইড্রোফুয়েল কিট’। রাজধানীর জাতীয় নাট্যশালায় গতকাল নতুন এই আবিষ্কারটির মোড়ক উন্মোচন করা হয়। তবে ওই অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জয়নাল আবেদীন তার প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন। তার এই জ্বালানি সাশ্রয়ী হাইড্রোফুয়েল কিট আবিষ্কারের ফলে বিশ্বের জ্বালানি তেলসংক্রান্ত বড় কোনো চক্র তাকে হত্যা করতে পারে বলে তার আশঙ্কা। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার জীবনের নিরাপত্তা চেয়েছেন।
নভেল ভেনচারের আয়োজনে অনুষ্ঠানে কম্প্রেস্‌ড ওয়াটার ট্যাঙ্ক হাইড্রোফুয়েল কিটের মোড়ক উন্মোচন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজমা আক্তার, নভেল ভেনচারের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, পরিচালক হাসান মুরাদ, অথেনটিক ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক সালাহউদ্দিন অ্যানি প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর কম্প্রেস্‌ড ওয়াটার ট্যাঙ্ক নিয়ে অক্লান্ত পরিশ্রম ও গবেষণা করে ২০০৩ সালের ১২জুলাই তিনি জ্বালানি তেলের সহায়ক হাইড্রোফুয়েল কিট উদ্ভাবন করেন। যার একমাত্র উৎস পানি। তিনি তার উদ্ভাবিত প্রযুক্তিকে হাইড্রোফুয়েল কিট নামকরণ করেন।
জয়নাল আবেদীন অনুষ্ঠানে তার আবিষ্কার সম্পর্কে জানান, শুধু গাড়ি চালনা নয়, অন্য অনেক কাজেই এটি ব্যবহার করা যাবে। এতে কোনো দুর্ঘটনা ঘটারও আশঙ্কা নেই। এক লিটার ফুয়েল দিয়ে একটি ১৫০০ সিসি’র গাড়ি যেখানে সর্বোচ্চ আট থেকে ১০ কিলোমিটার চলে, সেখানে তার প্রযুক্তিটি ব্যবহার করলে একই পরিমাণ ফুয়েল দিয়ে দ্বিগুণ কিলোমিটার চলবে। তিনি আরো জানান, সেচযন্ত্রে এটি ব্যবহার করা হলে ডিজেলের সাশ্রয় হবে প্রায় ৪০ ভাগের মতো। এক লিটার ডিজেলে যেখানে সর্বোচ্চ সোয়া এক ঘণ্টা একটি জেনারেটর চালানো যায়, সেখানে কম্প্রেস্‌ড ওয়াটার ট্যাঙ্ক হাইড্রোফুয়েল কিট ব্যবহার করলে সর্বোচ্চ তিন ঘণ্টা পর্যন্ত অনায়াসে চালানো যাবে যা ইতোমধ্যেই পরীক্ষিত হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান জয়নালের এই বিস্ময়কর আবিষ্কারের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সন্তানরা এ ধরনের আরো নতুন নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বিরাট ভূমিকা রাখতে পারেন। সরকার এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেবে বলে তিনি আশা করেন।
নভেল ভেনচারের কামরুল ইসলাম জানান, দীর্ঘ আট মাস জয়নালের উদ্ভাবনের ওপর তারা যৌথভাবে কাজ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার এই আবিষ্কারের যথার্থতা প্রমাণ হয়েছে। হাইড্রোফুয়েল কিট ব্যবহারে ইঞ্জিনচালিত সব যানবাহন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হবে। এ প্রযুক্তি ব্যবহারে জ্বালানি তেল আমদানি না করে কোটি কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।
অথেনটিক ট্রেড ইন্টারন্যাশনালের সালাউদ্দিন অ্যানি জানান, বিপুল জ্বালানি সাশ্রয়ী এই হাইড্রোফুয়েল কিট বুয়েটসহ বিভিন্ন জায়গায় পরীক্ষিত হয়েছে। নতুন এই আবিষ্কার ওই সব পরীক্ষায় সফল হয়েছে। এই ধরনের প্রযুক্তি বিশ্বে এটাই প্রথম। এটিতে হাইড্রোজেন স্টোরেজ হয় না। তাই বিস্ফোরণ ঘটারও কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।

(সুত্রঃ দৈনিক নয়াদিগন্ত ৪ঠা মে ২০০৯ইং)

Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:৩০
৭৩টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

×