দুই দিন আগে রাশিয়ার উরাল অঞ্চলে হঠাৎই উল্কাপাত ঘটে!
Click This Link
এতে প্রায় হাজার জন আহত হয়;
Click This Link
রাশিয়ানদের যে মহাশূন্য গবেষণা তাতে এই ভাবে বিনা মেয়ে বজ্রপাতের মত উল্কার পতন ঘটার কথা না। রুশ সরকার যদিও এই বিষয়ে স্পষ্ট কোন ব্যাখ্যা দেয় নাই তবে সেই দেশের বিতর্কিত নেতা ঝিরিনোভস্কি দাবী করে যে এটা বিশেষ ধরণের মার্কিন অস্ত্রের কাজ;
Click This Link
যদিও এটার উপর কোন জোরাল প্রমাণ নাই। তবে ইদানিং সিরিয়াতে হাজারও চেষ্টার পর মধপ্রাচ্যর দেশ সৌদি, কুয়েত, কাতারদের অর্থ এবং ন্যাটোর সম্মিলিত চেষ্টাতেও আসাদকে টলানো যাচ্ছে না। যদিও বিবিসি, রয়টার্স প্রায়ই বলে যে ফ্রি সিরিয়ান আর্মি এই গুরুত্বপূর্ণ জায়গা বা ঘাটি আসাদের সেনাবাহিনী হতে দখল করছে কয়েকদিন পরে দেখা যায় হয় সেটা মিথ্যা নতুবা আসাদ বাহিনী পুনঃ দখল করছে। স্বভাবতই ন্যাটো বিশেষ করে মার্কিনিরা হতাশ ও ক্ষুদ্ধ। কারণ আসাদের বিমান হামলার জন্য ফ্রি সিরিয়ান আর্মি পেরে উঠছে না। এই দিকে নিরাপত্তা পরিষদেও নো-ফ্লাইজোনের চেষ্টা করেও রুশ ও চীনা ভেটোর কারণে মার্কিন ও ন্যাটো গং ব্যার্থ হচ্ছে। রুশদের কাছে সিরিয়ার তারতুস বন্দর ভূমধ্যসাগরে উপস্থিতির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। এখন মস্কোর কাছে এটা মান সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে। তাই সে সিরিয়ায় বাশার আল আসাদকে এখনও অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে;
Russia boosts arms sales to Syria despite world pressure
Click This Link
হতে পারে এই কারণে মার্কিনিরা মস্কোকে ভয় দেখাতে চাচ্ছে। যার পরিণাম উরালে উল্কাপাত।
কিন্তু রুশরাও হাত পা গুটিয়ে বসে থাকবে না তারাও পাল্টা ব্যাবস্থা নিবে। এরই মধ্যে দুটি রুশ বোম্বার বিমান টিইউ-৯৫ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামের মার্কিন ঘাটির কাছাকাছি চক্কর দিয়েছে। বিষয়টি মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে;
Air Force confirms Russian jets circled US territory of Guam
Click This Link
মার্কিন বিমান বাহিনী প্রাথমকি ভাবে রুশ বোম্বার বিমানের ঘটনা নিশ্চিত করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে এখন বিস্তারিত কিছু বলছে না।
এখন বোঝা যাচ্ছে যে এটা স্নায়ু যুদ্ধেরই আলামত। অনেক নতুন টেকনলোজির অস্ত্র ও সামরিক প্রযুক্তি আছে যা আমরা সহজেই ও এখনই জানতে পারব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



