![]()
ভারতের জনতা পার্টির প্রধান সুব্রামনিয়াম স্বামী অভিযোগ করেছেন, তার ভাষায়, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের ফলে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে।
ভারতীয় বেসরকারি চ্যানেল জি নিউজ জানিয়েছে, ‘মুসলিম জনসংখ্যা: এক দুঃচিন্তা’ নামের একটি বই প্রকাশ উপলক্ষে এ ন্যক্কারজনক অভিযোগ তোলেন ভারতের উগ্রবাদী এ নেতা।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের ফলে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে।’ তিনি আরো বলেন, ‘নিজের জনগণকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশকে কঠোরভাবে বলে দেয়া উচিত।’
তিনি একই সঙ্গে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে বিশেষ মর্যাদা দেয়ার বিষয়েও আপত্তি তোলেন। সুব্রামনিয়াম স্বামী বলেন, প্রেসিডেন্টের নির্দেশের মাধ্যমেই এ সংক্রান্ত ভারতীয় সংসদের ৩৭০ ধারা বাতিল করা যায় এবং এ বিষয়ে সংসদের ভোটাভুটির কোনো প্রয়োজন নেই।
কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ভারতের মুসলিম বিদ্বেষী এক শ্রেণীর রাজনৈতিক নেতার মধ্যে অযৌক্তিকভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব বিরাজ করছে এবং যে কোনো ইস্যুতেই তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করে থাকেন।#
রেডিও তেহরান/সমর/১
Click This Link
**********************
ভারতে বহু হিন্দু শুধু ইসলাম নয় বরং বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মও গ্রহণ করছে। একোতো ধর্মের দূর্বলতা অন্যদিকে হাজার হাজার বছর ধরে প্রবল বর্ণবাদ অসহায় নিম্ন বর্ণের হিন্দুদের ধর্মান্তরিত হতে বাধ্য করছে। তাই ভারতের মুসলমানদের একাধিক সন্তান গ্রহণকেও এখানে অজুহাত দাড় করানো যায় না। এতদা সত্ত্বেও বিজেপির মত চরম সাম্প্রদায়িক দলের সুব্রামনিয়াম স্বামী ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে দোষারোপ করছেন। এর জের ধরেই গত বছর আসামে দাঙ্গা হয়। বলা হয় ভারতের অসাম রাজ্যের মূল বাসিন্দারা বাংলাদেশীদের তাড়াচ্ছে। ভারত এত অপমান করা সত্ত্বেও আর আমাদের প্রধানমন্ত্রী হাসিনা ক্রীতদাসের মত সব সহ্য করে ভারতের প্রশংসায় পঞ্চমুখ। ভারতের এই ধরণের বাংলাদেশ বিদ্বেষের বিরুদ্ধে হাসিনা গংদের প্রতিবাদ অরণ্যে রোদন মাত্র!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



