somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ও মায়ানমারের বৈরীতার উদ্দেশ্যেই ভারতের রোহিঙ্গা ও বৌদ্ধদের সংঘাত ঘটানো!

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারে মুসলিম-বৌদ্ধ সংঘাতে উস্কানিদাতা ভারত






মিয়ানমারে মুসলিম-বৌদ্ধ সংঘাতে উস্কানি দিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ভারতের বুদ্ধগয়া শহরের বুদ্ধ মন্দিরে বোমাহামলার পর মুসলিম-বৌদ্ধ সংঘাতে উস্কানি দেওয়ার কারণে দেশের ভেতরেই সমালোচনার মুখে পড়েছে ভারত সরকার। যদিও ভারতের ইসলামী চরমপন্থী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উস্কে দেওয়ার জন্য ভারত সরকারের সমালোচনা করে আসছে । উল্লেখ্য, মিয়ানমারে মুসলিম-বৌদ্ধ সংঘাতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান শরনার্থীতে পরিণত হয়। তাদের অনেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকা-ে জড়িয়ে পরে।


ভারতের ইন্ধনে সৃষ্ট রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ ক্ষতিগ্রস্থ হলেও এইবার স্বয়ং ভারতেই এর প্রভাব পরতে শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলোই বলছে, ভারতের বুদ্ধগয়ায় বোমাহামলায় রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।


রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলো মিয়ানমারে দারুণভাবে সক্রিয়। রোহিঙ্গারা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া,বাংলাদেশের ইসলামভিত্তিক জঙ্গী সংগঠনগুলোরও রোহিঙ্গাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গাদের ক্রমশ সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ার অন্যতম কারণ হচ্ছে মিয়ানমারে মুসলিম-বৌদ্ধ সংঘাত। মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রায়শ মুসলিম রোহিঙ্গাদের উপর আক্রমণ করে। এমনকি, মুসলিম রোহিঙ্গাদের জাতীয় পরিচয়ও অস্বীকার করার চেষ্টা করছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার সরকার। শান্তির জন্য নোবেল জয়ী অং সান সুচিও মায়ানমারের মুসলমানদের ওপর এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন না।


সম্প্রতি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন মুসলমানদের ওপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানান নিপীড়নের কথা তুলে ধরা হয়। এরপর টাইম ম্যাগাজিনটি নিষিদ্ধ করে দেয় মায়ানমার সারকার।


ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়া শহরে মহাবোধি মন্দির কমপ্লেক্সে গত ৭ জুলাই সকালে পর পর নয়টি বিস্ফোরণ হয়। এতে মিয়ানমারের এক বৌদ্ধ সন্ন্যাসীসহ দুই পর্যটক আহত হন। ওই বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী। বিহার রাজ্য পুলিশের ধারণা, ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ নামের সš¿াসী সংগঠন ওই হামলায় জড়িত থাকতে পারে।কারণ,ইন্ডিয়ান মুজাহিদিন অনেক আগে থেকেই রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধদের নির্যাতনে ভারত সরকারের অব্যাহত উস্কানির বিরোধিতা করে আসছে । নতুনদিন ।


স্থানীয় সময় : ০৩১৪ ঘণ্টা , ১১ জুলাই ২০১৩

Click This Link


*************************


বৌদ্ধ ধর্মকে আমি অহিংস বলেই জানি। তাই মায়ানমারে বিগত বছর হতে বৌদ্ধ ভিক্ষুদের সেখানকার রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন এবং গৃহহীন করার ঘটনায় বেশ দ্বিধা দ্বন্দে পড়ে যাই। মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও মুসলমানদের একটি সশস্ত্র সংগঠন প্রায়শই থাই সরকারের বিরুদ্ধে হামলা করে কিন্তু তারপরেও সেখানে বৌদ্ধ ও মুসলিম সংঘাত বাধার খবর শুনি না। শুরু থেকেই এই বিষয়ে ভারতকে সন্দেহ করছিলাম। কারণ ভৌগলিক ভাবে বাংলাদেশ দিল্লীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও বাংলাদেশের মাঝখানে সরু শিলিগুড়ির কোন কারণে পতন হলে তথ কেউ দখল করলে ভারতীয় সেভেন সিষ্টার্স বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হবে। তখন আমাদের বাংলাদেশের ভূমি ও আকাশ পথ ব্যাবহার ছাড়া ভারতীয় সামরিক বাহিনীর বিকল্প নাই। এই বিষয়ে চীন যেমন ভারতের জন্য হুমকি তেমনি সেভেন সিষ্টার্সের স্বাধীনতাকামী গেরিলারাও তাই। ভারত ভাল করেই জানে ৭ই নভেম্বর ১৯৭৫ হতে চীন ও বাংলাদেশ শক্তিশালী বন্ধুত্ব। আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হওয়ার পিছনে চীনের সহায়তাই বেশী। ভৌগলিক ভাবে বাংলাদেশে চীনের সাথে সরাসরি সহজ যোগাযোগ হল মায়ানমার। যদি কোনদিন বাংলাদেশের সাথে ভারতের বিরোধ ঘটে সেই ক্ষেত্রের চীন হতে সামরিক বা অন্য যেকোন জরুরী যোগাযোগের জন্য মায়ানমারের কোন সহজ বিকল্প নাই। এই বিষয়টাই ভারতের সামরিক সহ রাজনৈতিক নীতি নির্ধারকরা ভাল করেই জানে। তাই ভারত সব সময় চায় যেন বাংলাদেশ ও মায়নমারের সাথে বিরোধ লেগে থাকে। তাহলে ভৌগলিক ভাবে চীনের সাথে সহজ রুটে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যেন বাংলাদেশ ভারত নির্ভর না হয়ে উপায় না থাকে। এর আগেও এই রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সাথে আমাদের যুদ্ধের উপক্রম হয়। কিন্তু বন্ধু রাষ্ট্র চীনের কারণে দুই দেশ সংঘাতে জড়ায়নি। এখন সময় এসেছে চীনের এই বিষয়টাকে সিরিয়াস ভাবে মায়নামারের সাথে বোঝাপড়া করা দরকার। ভারতীয় র এর চক্রান্ত রুখতে হবে। একবার যদি মায়ানমার ও চীন আন্তরিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গা ও বৌদ্ধ সংঘাত দমন করতে পারে তাহলে বাংলাদেশেরও সামরিক বাহিনীর জন্যও সুবিধাজনক হবে। ব্যার্থ হবে বাংলাদেশকে এক ঘরে করার দিল্লীর ষড়যন্ত্র!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×