somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা জোরাল হল!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Russia warns of nuclear disaster if Syria is hit



বস্তুত নো-ফ্লাইজোনের কারণেই ২০১১ সালে লিবিয়ার একনায়ক গাদ্দাফীর পতন সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। কিন্তু আরব বসন্তের জের ধরে সিরিয়ায় চলা আন্দোলন ও গৃহযুদ্ধ কোন মতেই সৌদি-মার্কিন মদদপুষ্ট ফ্রি সিরিয়ান আর্মি FSA একনায়ক বাশার আল আসাদকে সরাতে পারছে না। এর প্রথম কৌশলগত কারণ হচ্ছে আসাদের সক্রিয় বিমান বাহিনী। যেই বিদ্রোহীরা সিরিয়ার কোন এলাকা দখল করে পাকাপোক্ত হয় সাথে সাথেই বাশারের ট্যাংক ও বিমানবাহিনী হামলে পরে FSAকে হটিয়ে দেয়। FSA এর জন্য এটা বাড়া ভাতে ছাইয়ের মত। অনেক চেষ্টা করেও মার্কিন-সৌদি উল্লেখযোগ্য সাফল্য সিরিয়াতে পাচ্ছে না। একাধিকবার চেষ্টা করেও মার্কিনিরা সিরিয়াতে নো-ফ্লাইজোন গড়তে পারে নাই। মূলেই রুশ ও পরে চীনা ভেটো। এরপর কোন কিছুতেই যখন কিছু হচ্ছিল না তখন গত মাসের ২১শে আগষ্ট রহস্যজনক ভাবে রাসায়নিক অস্ত্র তথা বিষাক্ত সারিন গ্যাস ব্যাবহার করে ১৪০০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়। মার্কিনি ও পশ্চিমারা এর জন্য বাশারকে দায়ী করলেও রুশরা বলছে বিদ্রোহী নুসরা ও আল-কায়েদা এর পিছনে দায়ী। এখানে বাশারের যুক্তি হল ২ বছরে যুদ্ধ করে বিদ্রোহীরা ছত্রভঙ্গ ও ব্যার্থ তাই সে কোন দুঃখে এই রাসায়নিক অস্ত্র ব্যাবহার করবে? কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও সৌদি বাদশা এটা মানতে নারাজ। ঠিক ২০০৩ এ ইরাকের মতই সিরিয়ায় হামলা চালাতে ওবামা ও মার্কিনিরা উঠে পড়ে লেগেছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন সেটা হতে দিতে চাচ্ছেন না। কারণ সিরিয়ার তারতুসে রুশ নৌবাহিনীর ঘাটি আছে। বাশার ও তার শিয়া রেজিম হাতছাড়া মানে তারতুসও হাতছাড়া হয়ে যাওয়া। সবচেয়ে দুঃখজনক হল সৌদি, কাতার এরা এই যুদ্ধের ব্যায়ভার বহন করতে ইচ্ছুক। গর্দভের দল তোরা সুন্নী সাদ্দামকে সরায়া ইরাকে শিয়াদের বসাইছস এখন আবার কেন সিরিয়ায় শিয়া শাসককে সরাবি? বুশতো ইচ্ছা করেই ইরাকে শিয়াদের বসাইছে যেন মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নী দ্বন্দ, সংঘাত লেগে থাকে। সৌদিদের বেপরোয়া কান্ড দেখে মনে হয় যে এবার আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে এসেছি। কারণ রুশরা এবার খুবই সিরিয়াস;

Click This Link

কারণ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু বিপর্যয়ের হুমকি কোন সাধারণ বিষয় না। একেতো তাদের সামরিক কৌশলগত অবস্থান এবং দ্বিতীয়ত সম্মানের প্রশ্ন। প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপীয়রা দ্বায়ী। কিন্তু এখন সিরিয়া অবস্থায় দেখে মনে হচ্ছে সৌদি আরবের রাজতন্ত্র এর জন্য দায়ী থাকবে।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×