somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে স্বাস্থ্য সেবার জন্য সবার ক্রমিক, তথ্য সহ জাতীয় ডেটাবেইজ কবে হবে?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







ধরুন আপানর শিশু সন্তানের টিকা, ভ্যাকসিন তথা প্রতিরোধক নিতে হবে। এতে কবে কোথায় কোন টিকা নিছেন তা যদি একটা কম্পিউটার নেটওয়ার্কে সংরক্ষিত থাকে তাইলে সারা বাংলাদেশের যেকোন লাইসেন্সধারী ও রেজিষ্টার্ড ডাক্তারের চেক করতে সহজ হবে। তাতে আপনার সন্তানের জন্মগত, বাড়ন্ত সহ ভবিষ্যতে সে বড় হলে স্বাস্থ্য, টিকা, চিকিৎসা ও টেষ্ট সহ পূর্ণ মেডিক্যাল ইতিহাস জানা যাবে। একই ভাবে বাসায় বিশেষ কর বায়োজোষ্ঠদের যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা স্থায়ী রোগের বিবরণ সহ ওষুধ, টেষ্ট ও চিকিৎসার বিষয়াদিও লিপিবদ্ধ থাকলে ভবিষ্যতের চিকিৎসায় সুবিধা হবে। অনেকেই আমরা নিজেদের অঞ্চল ছেড়ে অন্যত্র বাস করতে হয় তা শিক্ষা, চাকরী, ব্যাবসায়িক কারণে। তখন যদি সবার মেডিক্যাল রেকর্ড জাতীয় ডেটাবেইজে থাকে তাহলে অহেতুক অনেক ঝামেলা যেমন নিজের শরীরের ইতিহাস, পূর্বে করা বিভিন্ন টেষ্ট ও ওষুধ গ্রহণ ইত্যাদি আর ডাক্তারকে বলতে হয় না। উন্নত দেশগুলিতে সবারই একটা সিরিয়াল নাম্বার থাকে তাদের জাতীয় স্বাস্থ্য সেবার জাতীয় সার্ভারের মেমরীতে! যেহেতু বৃটেনে থাকি এখানে National Health Service জাতীয় স্বাস্থ্য সেবা (NHS) যার অধীনে জাতীয় ভাবে সারা দেশের বিভিন্ন এলাকায় General Practitioner ডাক্তার (GP) ও তাদের কয়েকজন সহকর্মী সহ কয়েকজন নার্স ও প্রশাসনিক কর্মীদের নিয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র অথবা ডাক্তারখানা থাকে। এখানে যারা জন্মগত ভাবে বৃটিশ ও অভিবাসীদের অনেক বছর ধরে আছেন তাদের সবার একটি করে NHSর ক্রমিক নাম্বার থাকে। তাদের জাতীয় সার্ভার ও নেটওয়ার্কে স্বাস্থ্য, চিকিৎসা, টেষ্ট, ওষুধ গ্রহণের পূর্ণ বিবরণ থাকে! হঠাৎ কোন নতুন এলাকায় গেলে সেখানকার GPর অফিস হতে নিজ বিষয়ের তথ্যে শুধু ফরম পূরণ ও পাসপোর্ট/রেসিডেন্ট পারমিট দেখালেই হল। ২/১ দিনেই নতুন GPতে আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন। তখন আর এখানে অহেতুক শরীর, রোগ, ওষুধ, টেষ্ট ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে পূর্বের একগাদা প্রেসক্রিপশন, টেষ্ট রিপোর্ট পেপারস নিতে হয় না। ইইউ ভূক্ত সহ নরওয়ে, সুইজারল্যান্ড ও আইসল্যান্ডে এভাবেই প্রত্যেক বাসিন্দাদের পুরো মেডিক্যাল ইতিহাস আছে।

৫/৬ বছর আগে শুনছিলাম যে গাজীপুরের আইটি পার্কে দেশের পুলিশ, প্রশাসন সহ সকল সরকারী কাজের তথ্য ভান্ডার তথা জাতীয় ডেটাবেইজ সার্ভার ও কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। কিন্তু পত্র পত্রিকা বা অনলাইন মিডিয়াতে বর্তমানে এই বিষয়ে আর কোন অগ্রগতি দেখি না। যদি এটাই হয় যে সরকারের এই বিষয়ে জাতীয় পর্যায়ের পরিকল্পনা আছে তাইলে এখানে স্বাস্থ্যখাতের কথা লক্ষ্য রেখে জনগণকে জাতীয় আইডি কার্ডের মতই সবাইকে স্বাস্থ্য-চিকিৎসা সুবিধার্তে এর জন্যও ডেটাবেইজ গড়ার উদ্যোগ নিক। এই বিষয়ে ঢামেক, ঢাবি, বুয়েটের শিক্ষক, গবেষকগণ ভাল ভূমিকা রাখতে পারবে। এটা কঠিন ও সময় সাপেক্ষ তবে অসম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তরিক ও উদ্যোগী হইলেই এই বিষয়ে আগামী ৩-৪ বছরে অগ্রসর হওয়া সম্ভব!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×