এশিয়া কাপে পুনরায় হতাশা তবুও বাংলাদেশ ক্রিকেট টিম তাদের স্পিরিটটা ধরে রাখুক!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগে ঢাকায় এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারাতে বেশ কয়েকদিন বেশ দুঃখে ও হতাশায় মন কাটাইতে হইছে। এবারও ভারতের কাছে হারাতেও পুনরায় সেই অবস্থা। এবারকার লক্ষ্যণীয় বিষয় হচ্ছে নতুন দল আফগানিস্তান ভয়ংকর প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। দ্বিতীয় তথা সুপার ফোরের ম্যাচে তাদের সাথে মাত্র ৩ রানে জেতাটা ছিল অনেক ভাগ্যের বিষয়। তারপর পাকিস্তানকে হারিয়ে ভারতের সাথে ফাইনালে বাংলাদেশের এই একটা বিষয় বিশেষ লক্ষ্যণীয়। মাত্র ৩ জন ব্যাটসম্যান ছাড়া বাকী ৮ জনের সবার স্কোরই ১০ রানের নীচে। এখানেই বস্তুত বাংলাদেশের জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে দাড়ায়। কিন্তু বলতেই হবে আমাদের বোলাররা ও অন্য ক্রিকেটারদের ভাল ফিল্ডিংর এর কারণে ভারতকে শেষ বলে জিততে হইছে। বাংলাদেশের জন্য এটা অনেক হতাশার বিষয়। অনেক কাঠখড় পুড়ায়া ফাইনালে উঠলেও হাতের একেবারে নাগালের মধ্যে দিয়ে শিরোপাটা হাতছাড়া হয়ে গেল। তবে দিনশেষ বলতেই হবে হাজারও হতাশর মধ্যে বাংলাদেশের জাতীয় টিম ও ক্রিকেট শক্তি ভেঙে না পড়ে। বরং ভুল ত্রূটি গুলো শুধরে যেন চেষ্টা অব্যাহত রাখে। সেই ১৯৯৭ সালে মালয়শিয়ার আই.সি.সি শিরোপা তথা বিশ্বকাপে উঠার টূর্নামেন্টে হল্যান্ডের কাছে হারার অবস্থা হইলে মনে হচ্ছিল যে আবারও ১৯৯৪র ব্যার্থতার পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু ধন্যবাদ আকরাম খান যে বাংলাদেশকে ধৈহ্য ও বুদ্ধি সহকারে টেনে সেই ম্যাচে অবিশ্বাস্য জয় এনে বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিহাস রচনা করে। এখন তাদের উত্তরসুরীদেরকে তার হাল ধরে এগিয়ে চলতে হবে। শুভ কামনা রইল বাংলাদেশের ক্রিকেটের জন্য!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন