somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরে আমার ফ্ল্যাট ভাড়া কমল!

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউকেতে বেশীর ভাগ বাড়ীর ভাড়া ও কাজের বেতন সপ্তাহান্তেই দেয়! এই নতুন বছর ২০১৯র দ্বিতীয় সপ্তাহে হাউজিং অথরিটি হতে চিঠি পেলাম! ভেবেছিলাম যে হয়ত নতুন বছর ২০১৯র যথারীতি শুভেচ্ছা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের পঞ্জিকা! কিন্তু পত্রটা খুলেই মনটা খুশী হল যে কাউন্সিলের অধীন এই কতৃপক্ষ তাদের বিভিন্ন ভাড়াটিয়াদের বাড়ীভাড়া কমিয়েছে। যদিও সামান্য তবে সেটা অবশ্যই ভাল। কাউন্সিলের অধীনে ভাড়াটা হয় এক মূল ভাড়া + সার্ভিস চার্জ! এতে মাসে একবার জানালা (বাইরের অংশে), করিডোর-সিড়ি পরিস্কার সহ বিদ্যুৎ খরচ গুলি সার্ভিস চার্জ হিসেবে গণ্য হয়। তো এখানে আমাদের সবার ভাড়াই ৫% কমানো হইছে। তাতে ঐ সার্ভিস চার্জ ঠিক থাকলেও মূল ভাড়া কিছুটা কমে গেল। সাধারণত আমরা বেশীর ভাগ ভাড়াটিয়ারা ৪ সপ্তাহ পর পুরো চার সপ্তাহেরই ভাড়া একসাথে ব্যাংক একাউন্ট(Dircet Debit), টেলিফোন, হাউজিং অথরিটির ওয়েবপেইজে গিয়ে অথবা পোষ্ট অফিসের মাধ্যমেও তা শোধ করা হয়। কাজেই আগামী ফেব্রূয়ারী মাসে যে জানুয়ারীর ভাড়াটা দিব তাতে সেটা ৫% কমে যাবে।

এছাড়া কাউন্সিলের বাইরেও বেসরকারী তথা প্রাইভেট হাউজওনারাও বাড়ী ভাড়া এভাবে না কমালেও তারা বছর বছর ভাড়া বৃদ্ধি করতে পারে না। এই বিষয়ে বৃটিশ আইন খুব কড়াকরি! তাই বৃটেনে কি কাউন্সিল কি বেসরকারী ভাড়াটিয়াদের কাউকেই বছরের শেষে কিংবা বছরের শুরুতে বাড়ীওয়ালাদের থেকে ভাড়া বৃদ্ধি নিয়ে ভয় করতে হয় না। এখানে বাসস্থান সব নাগিরিকদের মৌলিক অধিকার। কিছু ব্যাতিক্রম ছাড়া সবাই কোন না কোন আবাসনে থাকে সেটা কোন সরকারী হোষ্টেল হলেও। আর বিশেষ করে কোন নারী ও তার সন্তানদের(১৮র নীচে) কখনও খোলা আকাশের নীচে থাকতে হয় না। বিষয়টাকে খুবই স্পর্শকাতর ইস্যু হিসেবে গণ্য করে বৃটিশরা!

গত বছর ২০১৮র ডিসেম্বেরের শুরুতেই বাংলাদেশ থেকে বিভিন্ন আত্নীয়, বন্ধুরা জানায় যে তাদের বাড়ীওয়ালারা ৫-১০% ভাড়া বৃদ্ধির নোটিশ দিছে। অর্থাৎ এই জানুয়ারী ২০১৯ থেকেই তা কার্যকর হয়ে গেছে! পরিস্থিতি যা বুঝছি সেটা ভয়াবহ;

লাগামহীন বাড়ি ভাড়ায় বিপর্যস্ত রাজধানীর ভাড়াটিয়ারা

https://www.odhikar.news/national/39162/

পশ্চিমা উন্নত দেশগুলিতে যারা বাড়ী ভাড়া করে থাকে তাদের বছরের শেষ ও নতুন বছরের শুরুতে আনন্দ করে থাকলেও বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে ভাড়াটিয়াদের থাকতে হয় ভাড়া বৃদ্ধির আতংকে। অধিকারের ওয়েবসাইটে দেখলাম যে ১৯৯১ সালে বাড়ী ভাড়া নিয়ন্ত্রণের জন্য একটা আইন হইছে। কিন্তু বিগত ২৮ বছরে এই আইনের প্রয়োগ হইছে সেই বিষয়ে আমার জানা নাই। এখন ভবিষ্যতে আদৌ এই আইনের প্রয়োগ ঠিকমত হবে কিনা সেটাই দেখার অপেক্ষায় আছি!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×