somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে ব্যাচেলর জীবন!!!!

১২ ই মে, ২০১৪ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাচেলর বাসায় যারা থাকে তারা প্রত্যেকেই নিঃসন্দেহে একেকজন মহাপুরুষ, তাদের জীবনযাত্রা অন্যরকম, দুনিয়াদারির নিয়মে তারা চলে না, চলতে পারেনা।

মহাপুরুষদের বাসার ভিতরটা খুব অদ্ভুত, ঘরের যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে তা থাকেনা, থাকে অন্য জায়গায়। আমি একটা ব্যাচেলর বাসায় দেখেছি, মশারি টাঙ্গানোর দড়ি হিসেবে সম্পূর্ণ মাউসটাই (কম্পিউটারের মাউস) ব্যবহার করা হচ্ছে। চিন্তা করা যায়? ব্যাপারটা এমন, 'মশারি টাঙাবি? দড়ি পাচ্ছিসনা? আমার মাউসটা নষ্ট, দে টাঙিয়ে।'

সেই যে একবার টাঙানো হল, এরপর কখনো দড়ি পাওয়া গেলেও সেই মাউসটা খুলে আর দড়ি লাগানো হলো না। কে করে এত কষ্ট! কি দরকার? ভালোইতো চলছে! আরেক জায়গায়, সবাই একসাথে চা খাবে, একটা কাপ কম পড়েছে। একজন বললো, 'এটা কোন সমস্যাই না, বডি স্প্রের ঢাকনাটা খুলে ধুয়ে নে, তারপর চা ঢাল, খেয়ে ফেলে। তুই ঢাকনায় না খেলে আমাকে দে। আরে খেলেই হল। চিয়ার্স!'

চা খাওয়ার সময়ও ওরা চিয়ার্স বলে কাপে কাপে বাড়ি খাওয়ায়। এগুলোতো ওদের কাছে মামুলী ব্যাপার, কেউ অবাক হয়না, খুশিমনে কাপ বাড়িয়ে দিয়ে ওরা চিয়ার্স বলে।

ওরাতো মহাপুরুষ। মহপুরুষদের সবকিছুই একটু অন্যরকম। তাছাড়া ওদেরতো কিছু নিজস্ব স্টাইল থাকবেই! সবাই বসে ভাত খাবে, সাথে অতিথি আছে একজন। প্লেট কম পড়েছে একটা। এটাও কোন ব্যাপার না। একজন বলে উঠলো, 'দোস্ত আয় তুই আর আমি এক প্লেটে খাই। তুই প্লেটের ঐপাশ থেকে খা, আমি এপাশ থেকে খাই। ঝামেলা কিসের, আমরা আমরাইতো!'

আমি জানি, নিজের বাসায় যে ছেলেটা এক গ্লাস পানিও ঢেলে খায়না, নবাবী হালে জীবন কাটায় সেও ব্যাচেলর বাসায় থাকতে এসে কাজের ছেলে হয়ে যায়। বুয়া না আসলে রেঁধে খায়, প্লেট ধোয়, বোতলে পানি ভরে, আরো কত কি করে! সবচেয়ে আশ্চর্যের বিষয় সে নিজের কাপড় নিজেই ধোয়, বিছানা করে, মশারি টাঙায়! বাহ!

আমি জানি, এইসব বিষয়গুলো ব্যাচেলর বাসায় থাকা ছেলেগুলোর বাবা মা একবার যদি নিজ চোখে দেখতেন, তারা স্পটেই চোখের পানি ফেলতেন। চোখে পানি ঠোঁটে হাসি মেখে তারা ভাবতেন, 'এটা কি আমার ছেলে? কিভাবে সম্ভব!'

অবশ্যই সম্ভব, মহাপুরুষরা নিজের কাজ নিজেই করে, ওরা কারো জন্য বসে থাকেনা। অবাক হওয়ার কিছু নেই। ব্যাচেলর জীবন কষ্টের কিন্তু অন্যরকম একটা মজা আছে এই জীবনে। বিভিন্ন পরিবারের কয়েকজন একসাথে হয়ে কি অদ্ভুত

ভাবে একটা পরিবার গঠন করে ফেলে! এই পরিবারেও মায়া আছে, ভালবাসা আছে, রাগ ক্রোধ ঝগড়া সবই আছে। ভুল বোঝাবুঝিও আছে। আবার কিছুক্ষণ পরেই মিলেমিশে থাকাও আছে। কেউ অসুস্হ হলে তার জন্যে সেবাও আছে।

থাকবেইবা না কেন? ওরাতো প্রত্যেকেই আলাদা আলাদাভাবে একেকজন খাঁটি মহাপুরুষ, মহাপুরুষরা এমনই হয়।

উৎস্বর্গঃ ব্যাচেলর বাসায় জীবন কাটানো প্রত্যেকটা মহাপুরুষকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×