somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বোন এবং আমি...

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পরে আজকে আমার বোনের সাথে কথা বললাম।
"অনেক দিন পরে" কথাটা শুনে অবাক হলেও আসলেই অনেক দিন পরে কথা বললাম। প্রায় ১ মাস পরে কথা বললাম। :)
অবাক হলেও সত্যি... আমাদের দুজনের মধ্যে কথা অনেক কম হয়, তবে সারাদিন এসএমএস দেওয়া-নেওয়া হয়। আসলে আমরা দুজন ছোট থেকে অনেক কাছাকাছি থেকে বড় হয়েছি বলে আমরা দুজনকে অনেক ভালো বুঝতে পারি। আমি আমার শৈশবে ওর সাথে ছাড়া আমার সমবয়সী বা প্রায় সমবয়সী কারো সাথেই ভালো করে মেশার সুযোগ পাইনি, সেও পায়নি... এজন্যই মনে হয় আমাদের মধ্যে এই অদৃশ্য এই বন্ধন।
...সে যেমন আমাকে ভালো বুঝতে পারে, আমিও তেমনি তাকে অনেক ভালো বুঝতে পারি। আমাদের কথা না হলেও আমরা সব সময় একে অপরকে অনুভব করতে পারি।
এমন দেখা গেছে যে আমি ঢাকা থেকে প্রায় ২/৩ মাস পরে বাসা গেছি সকালে আর ওর সাথে আমার কথা হয়েছে সন্ধার সময়ে। :D
সেও বাসায় ছিল, তবুও কথা হয়নি।
আবার এমন দেখা গেছে যে কোন কারনে আমার অনেক বেশি মন খারাপ, তখন আমি ওকে ফোন করতাম, ফোনে কিছুই বলতাম না, শুধু একবার হ্যালো বলতাম, মুলত ওর কণ্ঠস্বর শোনার জন্যই ফোন দিতাম। হ্যালো সুনেই কেটে দিতাম কলটা। একটু পরে ওর কাছ থেকে একটা এসএমএস আসতো। অলৌকিক হলেও সত্যি যে সেই এসএমএস এ সেই কথাই লেখা থাক্ত যেটা আমার সেই সিচুয়েসন এ করা দরকার।
আমার বোনকে কখনো আমি বলি নাই যে আমি তাকে কতোটা ভালবাসি, কিন্তু সে জানে যে আমি তাকে কতোটা ভালবাসি, সেও আমাকে কখনো বলে নাই যে সে আমাকে ভালবাসে, কিন্তু আমি জানি যে সে আমাকে কতোটা ভালবাসে। :)
ওকে খুশি করতে আমাকে খুব বেশি কিছু করতে হয় না, কোথাও বেড়াতে গেলে টুকটাক ছোটোখাটো জিনিস ওর জন্য কিনলেই সে অনেক খুশি হয়...
আর সেও জানে আমাকে কিভাবে খুশি করতে হয়, বেশি কিছু না, আমার জন্য মাঝে মাঝে বই কিনে দেয় সে, এতেই আমি অনেক বেশি খুশি। :)
ওর পছন্দের সাথে আমার পছন্দের অনেক বেশি মিল, ও জানে আমি কোন ধরণের বই পড়ি, সেও ঠিক সেই ধরণের বই পড়তে পছন্দ করে।
আমাদের দুজনেরি পছন্দের খাবার একই... এজন্য বাসায় গেলে আম্মু যদি আমাদের পছন্দের খাবার রান্না করে তবে আমাদের দুজনের মধ্যে এখনও কাড়াকাড়ি লেগে যায়...
অবিশ্বাস্য হলেও সত্যি যে এতো বড় হবার পরেও এখনও আমরা মারামারি করি। :p
আর এটা নিয়ে আম্মুর কম অভিযোগ না... ^_^
আমার মানিব্যাগ এ ওর একটা ছবি আছে, আর এটা নিয়ে আমার বন্ধুদের কাছে কম কথা শুনতে হয়নি, মানিব্যাগ এ মেয়ের ছবি দেখে সকলেই মনে করে যে আমার গার্ল ফ্রেন্ডের ছবি, তাদের ভুলটা পরে ভাঙ্গাতে হয়...

তার কোন ভার্চুয়াল ছবি আমার কাছে নেই

কেন জানি আজকে ওর কথা বলতে ইচ্ছে করলো, তাই বললাম।
আমার নামের সাথে মিল রেখে ওর নাম রাখা হয়েছে রিপ্পী। আমরা দুই ভাই-বোনঃ বাপ্পী আর রিপ্পী।

[সামুতে আমার ৫০তম পোস্ট টি] আমার এই বোনটিকে উৎসর্গ করে লিখলাম।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×