somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোর্ট ম্যারেজ বা কাজী অফিসে গিয়ে বিয়ে করতে যা যা লাগবে

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ভালবাসার
মানুষটিকে কোনভাবেই হাতছাড়া (অবশ্যই প্রাপ্ত বয়স্ক
নারী ও পুরুষের স্বাধীন সম্মতি ক্রমে) করতে চান না কিন্তু
পরিবার থেকে সম্পর্ক মেনে নিচ্ছেনা। এমন অবস্থায়
অনেকেই কোর্ট মেরেজ
বা কাজী অফিসে গিয়ে বিয়ে করার কথা ভাবেন। কিন্তু
সঠিক ধারণা না থাকায় ঝামেলায় পড়েন।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা কোর্ট ম্যারেজ
বা কাজী অফিসে গিয়ে বিয়ে কিভাবে করতে হবে কিংব
ম্যারেজ কি অথবা কাজী অফিসে বিয়ে কি?
কোনটা কি সেই বিষয়ে ধারণা নেই। বিয়ে করার
আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোর্ট ম্যারেজ
কি এবং কাজীর কাছে কাজী অফিসে গিয়ে কাবিন
নামা অর্থাৎ রেজিস্ট্রী কাবিনমুলে বিয়ে কি!

দুই জনের সম্পর্কের মাঝে যখন অনিশ্চয়তা আসে তথন অনেকেই
মনে করেন কোর্ট ম্যারেজ করবেন, চলে যান কোর্টে!
আসলে কোর্টে কোর্ট ম্যারেজ হয়না।
কোর্টে আপনি যাবেন ঠিক তবে কেবল আপনার কাজীর
কাছে করা বিয়ের আইনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত
করতে। এক্ষেত্রে আগেই আপনাকে কাজীর
কাছে রেজিস্ট্রী কাবিনমুলে বিয়ে করে, কোন
নোটারী পাবলিকের (সরকারী রেজিস্টার্ড উকিল)
কাছে গিয়ে আপনারা প্রাপ্তবয়স্ক এবং স্বজ্ঞানে,
স্বেচ্ছায় বিয়ে করেছেন এই মর্মে ১০০ বা ২০০ টাকার
স্ট্যাম্পে একটি হলফনামায় সই করে রাখতে হবে। এই হলফ
নামাই বিয়ের পর নানান সমস্যার ক্ষেত্রে আপনাদের
রক্ষা কবজ হবে।
এবার চলুন
জেনে নি কিভাবে আপনি কাজী অফিসে গিয়ে বিয়ে করত
প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার
কিংবা যাকে বিয়ে করবেন অর্থাৎ বর/কনে দুই জনের বয়স
কি বিয়ের জন্য আইন অনুযায়ী নির্দিষ্ট কোটা পার হয়েছে!
বাংলাদেশের আইনে ছেলে মেয়ে উভয়ের বিয়ের জন্য
নির্দিষ্ট বয়স নির্ধারিত আছে। বিয়ের বয়স অবশ্যই মেয়ের
বেলায় আঠারো ও ছেলের ক্ষেত্রে একুশ বৎসর হতে হবে।
এবার সাথে যা যা থাকা লাগবে তা হচ্ছে, আপনার বয়স
যে আইনে নির্ধারিত বয়সের বেশি বা সমান হয়েছে তার
প্রমাণ কি! হ্যা প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র
যদি থাকে তা কাজীর কাছে নিয়ে যেতে হবে। জাতীয়
পরিচয়পত্র যদি না থাকে তবে এসএসসি পাশের সনদ
কিংবা জন্মনিবন্ধন পত্র সাথে নিয়ে গেলেই হবে। আর
ছেলে/মেয়ে দুইজনের দুই কপি করে পাসপোর্ট সাইজ
ছবি লাগবে।
বিয়ে তো করবেন! সাক্ষী ছাড়া কি বিয়ে হবে? নাহ
সাক্ষী লাগবে অবশ্যই। বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক ২ জন পুরুষ
অথবা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে।

এবার বিয়ের খরচা-পাতি সম্পর্কে ধারণা নেয়া যাক।
কাবিন নামার খরচ যেকোনো বিয়ের ক্ষেত্রে একই। মুসলিম
বিয়ের ক্ষেত্রে একজন বিয়ে রেজিস্ট্রার দেনমোহরের
পরিমাণের উপর ভিত্তি করে একটি বিয়ের
রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করে থাকেন। ধার্য্যকৃত
দেনমোহরের প্রতি হাজার বা তার অংশবিশেষের জন্য ১০
টাকা রেজিস্ট্রেশন ফি। তবে রেজিস্ট্রেশন ফি এর
পরিমাণ ১০০ টাকার কম হবে না এবং ৪০০০ টাকার
উপরে হবে না। যেমনঃ কারো বিয়ের দেনমোহর ১০,০০০
টাকা হলে ফি হবে ১০০ টাকা, ১০,৫০১ টাকা হলে ১১০
টাকা (প্রতি হাজারের অংশবিশেষের জন্যও ১০ টাকা),
১১,০০০ টাকা হলেও ১১০ টাকা, দেনমোহরের পরিমাণ
৫০০,০০০ টাকা হলেও ৪০০০ টাকা (সর্বোচ্চ পরিমাণ ৪০০০
টাকা) আবার দেনমোহর ১০০০ টাকা হলেও
ফি দিতে হবে ১০০ টাকা (যেহেতু সর্বনিম্ন পরিমাণ ১০০
টাকা)। উল্লেখ্য রেজিস্ট্রেশন ফি পরিশোধের দায়িত্ব
বরপক্ষের। সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে এই
ফি পরিবর্তন ও ধার্য্য করে থাকে।
সব তো জানা হল, কিন্তু কোথায় করবেন বিয়ে?
হ্যা বিয়ে আপনি করতে পারেন
যেকোনো কাজী অফিসে। সাধারণত যেকোনো ওয়ার্ড,
পৌরসভায় কাজী অফিস থাকেই। আপনি এসব
কাজী অফিসে আপনার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
এবং সাক্ষী নিয়ে গেলেই কাজী আপনার বিয়ে পড়াবে।
আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা এক্ষেত্রে নিজ
নিজ ধর্ম মতে বিয়ে করতে পারবেন।
এবং নোটারী পাবলিকের (সরকারী রেজিস্টার্ড উকিল)
কাছে গিয়ে সার্টিফিকেট নিয়ে বিয়ের নিবন্ধন
করতে পারবেন।
এছাড়া যারা ভিন্ন ধর্মে বিয়ে করতে চান তাদের জন্য
রয়েছে বিশেষ আইন। এক্ষেত্রে এক পক্ষ হিন্দু বা মুসলিম
বা অন্য ধর্মের হলেও, ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করা সম্ভব।
Special Marriage Act-III of 1872 এর আওতায়। এর জন্য কাজীর মত
আলাদা ম্যারেজ রেজিষ্টার আছেন।
__________________________________________________________
> Feel free to #SHARE. বলা যায় না, অনেকের কাজে লাগতে পারে...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×