somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদীদের কাছে মহাপুরুষ একনিমিষে হন পাষণ্ড

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুল্লাহ ইবনে সালাম মদিনার
ইহুদী সমাজের প্রধানতম
পণ্ডিত। তিনি সেখানকার
ইহুদী সমাজের অসীম ভক্তি শ্রদ্ধার
পাত্র। তিনিও
উদগ্রীবভাবে মহানবীর
প্রতিক্ষা করছিলেন।
মহানবী মদিনায়
পৌছলে তিনি তাঁর
সাথে দেখা করতে গেলেন।
মহানবী তখন কয়েকজন
সাহাবীকে উপদেশ দিচ্ছিলেন।
তিনি বলছিলেন,
“সকলকে শান্তি ও প্রেমপূর্ণ
সম্বোধন কর। সকলে খেতে দাও
এবং নির্জন নিস্তব্ধ নিশীথে যখন
সমস্ত লোক ঘুমিয়ে থাকে তখন
নামাযে লিপ্ত হও।”
আবদুল্লাহ ইবনে সালাম বলেছেন,
“নবীর মুখ দেখেই আমার মন
যেন বলে উঠল, এ কোন ভণ্ড ও
মিথ্যাবাদীর মুখ নয়।”
পরে আবদুল্লাহ মহানবীর
সাথে একান্তে সাক্ষাৎ করলেন।
ধর্মতত্ত্ব সংক্রান্ত কয়েকটি জটিল
প্রশ্ন উত্থাপন করতঃ তার
মীমাংসা করে দিতে বললেন।
মহানবী সংক্ষেপে কয়েকটা কথায়
সে প্রশ্নগুলোর এমন সুন্দর ও
সন্তোষজনক সমাধান করে দিলেন
যে, আব্দুল্লাহর যুগ-যুগান্তের
জটিল যুক্তিতর্ক ও কুটিল
দার্শনিকতা জর্জরিত
হৃদয়ে অভিনব
প্রশান্তির উদ্রেগ হলো।
ভক্তিতে তাঁর
অন্তরতা নুয়ে পড়লো।
তারপর তাওরাতে বর্ণিত লক্ষণের
সাথে মহানবীকে মিলিয়েও
নিলেন তিনি। অতঃপর নিজের
গোত্র, নিজের
জাতি ইহুদী সমাজ- কারও
অপেক্ষা না করে তিনি ঘোষণা করলেন,
‘আল্লাহ ছাড়া কোনও
ইলাহ নেই, মুহাম্মাদ(সা) তাঁর
রাসুল।’
ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ
ইবনে সালাম মহানবীর
কাছে নিবেদন করলেন,
‘ইহুদিরা আমাকে তাদের প্রধান
পণ্ডিত
ও সমাজপতি বলে বিশ্বাস
করে থাকে। আমার
পিতা সম্বন্ধেও
তাদের এ বিশ্বাস ছিল। আমার
ইসলাম গ্রহণের কথা প্রকাশ
না করে ইহুদীদের ডেকে আমার
কথা জিজ্ঞাসা করুন।’
মহানবী ইহুদীদের ডাকলেন।
ডেকে তাদের ইসলামের দাওয়াত
দিলেন। কিন্তু তারা তা গ্রহণ
করলো না। তখন মহানবী তাদের
আবদুল্লাহ ইবনে সালাম
সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
তারা এক
বাক্যে বলল, “তিনি মহাপুরুষের
বংশধর, নিজেও মহাপুরুষ
এবং তিনি মহাপণ্ডিতের বংশধর,
নিজেও একজন মহাপণ্ডিত।
তিনি আমাদের সর্দার পুত্র
সর্দার।”
মহানবী তখন তাদের বললেন,
“আচ্ছা, আবদুল্লাহ
যদি আমাকে সত্য
নবী বলে স্বীকার করেন
এবং তিনি ইসলাম গ্রহণ করে।”
ইহুদিরা বলে উঠল, “সর্বনাশ,
তা কি কখনও সম্ভব?”
তখন নবীর আহবানে আবদুল্লাহ
আড়াল থেকে বের হলেন
এবং সকলকে উদ্দেশ্য করে বললেন,
“তোমরা সকলেই জেনেছ যে,
ইনি আল্লাহর সত্য রাসুল,
তাঁকে স্বীকার
করো মুক্তি পাবে।”
আবদুল্লাহর এই কথা শুনে এক
মুহূর্তে ইহুদীদের সুর পাল্টে গেল।
তারা বলল, “আমরা প্রথমে ঠিক
কথা বলিনি, আবদুল্লাহ একজন
পাষণ্ড পাঁজি, ভয়ানক পাষণ্ড সে।
তার চৌদ্দ পুরুষও পাষণ্ড,
ইত্যাদি।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×