একটি স্বায়ত্বশাসিত সংস্থার ছোট মাপের কর্মকর্তা গণি মিয়া, ২৫ বছরেরও বেশি সময়ধরে এ প্রতিষ্ঠানে একই পদে কর্মরত। বর্তমানে ডায়াবেটিকস্, উচ্চরক্তচাপ, চোখের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকের পরার্মশমতে দুই মাসের ছুটিতে আছেন।
পড়শী, সহকর্মীদের সাদা চোখে গণি মিয়ার বর্তমান অবস্থা - এ যাত্রা বোধহয় টিকবে না!!!
চাঞ্চল্যকর তথ্য হলো- গণি মিয়ার বেতন বন্ধ
অফিসের কেরানীর মতে-
১। গণি মিয়া অর্জিত ছুটি ভোগ করছেন।
২। ছুটি শেষে যোগদানের পর বেতন বিল প্রস্তুত করা হবে।
এদিকে তার দৈন্যদশা, সেদিন দেখতে আসা এক আত্নীয় এক বস্তা চাল কিনে পাঠালেন। স্ত্রী ও পড়ুয়া চার ছেলেমেয়ের খাবার জোটানো যেখানে মুশকিল, সেখানে গণি মিয়ার চিকিৎসা কি দিয়ে হবে?
অর্জিত ছুটি জমা থাকলে এখন প্রয়োজনের মুহুর্তে কেন বেতন পরিশোধ করা হবে না?
এটা কি অফিসের অজ্ঞতা, নাকি বৃটিশের শেখানো সেই গৎবাঁধা নিয়ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

