এমন যদি হতো
১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জজকোর্ট এলাকা। হঠাৎ একটা ছেলেকে কোপাতে শুরু করল কয়েকজন। পাশ দিয়ে যাওয়া ব্যাংকের ক্যাশিয়ার রিকশা থেকে নেমে হাত চেপে ধরলেন চাপাতি হাতের ছেলেটির। চায়ের দোকানে উৎসুক লোকগুলো চেপে ধরল অন্য আরেকজনের হাত। ছবি তুলতে থাকা সাংবাদিকেরা হাতের ক্যামেরা ফেলে বিশ্বজিৎকে আড়াল করলেন তিন-চারটা রডের সামনে থেকে। দুজন পুলিশ দৌড়ে এসে কলার চেপে ধরল চাপাতি হাতের ছেলেগুলোর, লাঠি দিয়ে পেটাতে শুরু করল রড ধরা হাতের ওপর। ফুটপাতের চা-ওয়ালা তাঁর ছেলেকে নিয়ে বিশ্বজিৎ নামের ছেলেটির দিকে এগোলেন, কোপানোর ক্ষতগুলো হাত দিয়ে চেপে ধরলেন। জগন্নাথের সমাজবিজ্ঞানে পড়া ছেলেটি শক্ত করে ধরে রাখলেন বিশ্বজিতের হাত, ছেলেটাকে বাঁচাতে হবে। পুলিশ গ্রেপ্তার করল চাপাতি হাতের ছেলেগুলোকে।
রিকশাওয়ালা প্রচণ্ড গতিতে ছুটলেন মেডিকেলের দিকে। ফেসবুকের স্ট্যাটাস না, সবাই গেল বিশ্বজিৎকে দেখতে। বেঁচে গেলেন বিশ্বজিৎ। বহিষ্কার করা হলো ছাত্র নামের ওই পশুগুলোকে। কল্পনা করতে ভালো লাগে, কেউ দূর থেকে বিশ্বজিতের কোপানো দেখল না। সবাই ছেলেটিকে বাঁচাতে রুখে দাঁড়াল। কিন্তু কল্পনা তো কল্পনাই। টিকে থাকাই এখন সার্থকতা, তাই তেলাপোকার মতো টিকে থাকি।
শপথ গুহ, প্রথম আলো অনলাইনের পাঠক
এমন যদি হতো
এমন হবে কবে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন