বুদ্ধিধারণ করা চলে মানুষগুলো,
আজ আমাদের কাছে অতীত।
বুদ্ধিকে ধারণ করে চালিত বাংলাদেশের স্বর্ণসন্তানরা,
আজ আমাদের কাছে স্মৃতি।
সৃষ্টিশীল জগতে কর্ণধাররা,
আজ আমাদের মাঝে নেই।
নিজের কর্মযজ্ঞে ডুবে থাকা, ঈস্পিত লক্ষ্যে পৌঁছানো মানুষেরা,
আজ আমাদের ছেড়ে অন্য কোনো স্থানে।
দেশের ভাবনায় ডুবে থাকা কৃতি মুখগুলো,
আজ আমাদের সাথে নেই।
তাদের অভাব পূরণীয় নয়,
তাদের সহচর্য কোনোভাবে ভোলার নয়,
তাদের চিন্তা-মনন কোনোভাবেই পূরণযোগ্য নয়।
কিছু জারজ সন্তানের কারণে আজ এই পরিণতি,
কিছু বাঙালি বেশরূপী কুলাঙ্গারের জন্যে আজ এই অধঃপতন,
কিছু পাকিস্তানপ্রেমী রাজাকারদের জন্যে দেশের এই অবনতি।
জাতি আজ একইসাথে সবাইকেই স্মরণ করছে।
বেজন্মা ঔরসজাত পাকপ্রেমীদের ধীক্কার জানাচ্ছে, আর
আমার দেশের সুসন্তানদের ভালোবাসায় সিক্ত করছে,
তাঁদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করছে।
তাঁরা পরম পূজনীয়, তাঁরা দেশের কীর্তিমান,
তাঁরা বড়ই আপনজন, স্বীয়, প্রজ্ঞা, ধীমান।
তাই, মহান বুদ্ধিজীবীদের জানাই সম্মান।।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





