somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা রিকশা ডাক দিলাম, রিকশা ওয়ালা দারুন একটা হাসিমুখ নিয়ে এসে বলল " চলেন মামা, কই যাইবেন? হাসিমুখ দেখেই উঠে পড়লাম। জিজ্ঞাসা করলাম ' ব্যাপার কি খুব খুশি আজ?" এক হাতে হ্যান্ডেল ধরে ঘাড় টা ঘুড়িয়ে স্নিগ্ধ একটা হাসি দিয়ে উত্তর এলো “আইজ নতুন দিন না মামা, হাসিমুখে থাকলে সারাটা বসর শান্তিতে কাটব। আইজ আপনে ভাড়া না দিলেও কিচ্ছু কমু না, রাগ করুম না। আইজ আমি সুখি।"

সন্ধায় ফুটপথে হাটছি, পিচ্চি একটা, দুটি বেনী ঝুলিয়ে মাথা নাড়াতে নাড়াতে শার্টের হাতা ধরে টান দিয়ে বলল "এই ভাইয়া চকলেত নিবা একতা? মুখ ভর্তি ঝলমল একটা হাসি। এত স্নিগ্ধ, হাসি দেখে আমি জিজ্ঞাস করলাম ' কিরে এত খুশি যে? উত্তর এল আইজকা নতুন দিন না, এই দিন খুশি থাকতে হয় তাহলে সারা বচ্ছর হাসি খুসি থাকমু। ওর হাসি মুখ দেখে আমিও হাসলাম।

গলির মুখেই আমার রোজকার চা খাওয়ার টং দোকান।চিনি কম আর লিকার কড়া করে চা খাবার আমার এই ধরনটা মোক্তার মামু ভাল করেই জানে। দোকানের সামনে গিয়ে বলতে যাব “ মামু চা বানাও তো একটা” এর আগেই দেখি মামু ভুবনভুলানো হাসি হাসি মুখ নিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলছে “ আপনারে দূর থাইক্কাই দেখসি, লন চা রেডি” আমি বললাম কি ব্যাপার খুব খুশি যে? উত্তর এলোঃ
হ আইজ খুশি। ডেইলই তো মাথা মেজাজ গরম থাকে, তয় আইজ একদম মাথা ঠান্ডা, নতুন বচ্ছর আইসে না, সুখ আসুক আর না আসুক, জোর কইরাই সুখি হমু, দেহি কে ঠেকায়। লন চা য়ে চুমুক দেন, ঠান্ডা হইবার লাগছে।

মাঝরাতে ফুটপাথে বসে বৃদ্ধাকে আজকের এই ঘটনাগুলি শোনাচ্ছিল হোসেন।

বৃদ্ধা শুধু বলল, সুখ আসলে অলিক। সুখি হবার উপলক্ষটাই সুখ। তোমরা আসলে বোঝ না।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×