somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়াই মিঠাই

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুর বেলা, শেষ কার্তিকের দুপুর বেলাগুলি খুব আলসে। লাইব্রেরির মালিকের কি যেন হয়েছে, তাই শাটার নেমে গেছে দোকানের দুপুরবেলাতেই। ৬ তালার চিলেকোঠার ঘরটায় কেমন যেন আলসেমি মাখা, বাইরে রোদটাও মিস্টি। চমৎকার একটা দুপুর। হোটেল থেকে ডাল, ফুলকপি আর সীম দেয়া ভাজি, একটা ডিম ভাজি, আর ভাত নিয়ে এসেছে আজ হোসেন। ভারী একটা স্নান শেষে, খাবার খেয়ে, স্টোভ এ চা বসিয়ে দিয়েছে৷ ছোট্ট ঘরের জানালা দিয়ে পুরো মহল্লাটা দেখা যায়৷ এই দুপুরে সব গুলি ছাদ খা খা করছে অদ্ভুত শুন্যতায়। ভালই লাগছে৷ মন জুড়ানো এক কাপ চা খেয়ে জম্পেশ একটা ঘুমের আয়োজন করল হোসেন। এই ঘুম এই দুপুরের চাহিদা। এমন আলসেমির দুপুর কি সব সময় পাওয়া যায়?।
লো ভোলটেজে ফ্যান ঘুরছে, দেখতে দেখতে তলিয়ে গেল হোসেন

দুপাশে সরিশার ক্ষেতের মাঝ খানে ঘাস মাখা রাস্তায় দিয়ে হেটে চলছে একজন চল্লিশোর্ধ্ব পুরুষ আরেকজন শৈশব এ প্রানবন্ত ছোট্ট ছেলে। ছেলেটা আগে আগে, একটু লাফিয়ে লাফিয়ে হাটছে, খুশিতে টগবগ৷ হাতে মেলা থেকে সদ্য কেনা নাটাই আর ঘুড়ী। লোকটি হাসতে হাসতে বলছে
-আস্তে যা বেটা, আস্তে যা
মাথা ঘুড়িয়ে ছেলেটা বলছে
- আব্বা তাড়াতাড়ি আসেন না একটু।।
সরিষার ক্ষেত পেড়িয়েই, কাচা রাস্তায় ওঠার মুখেই আরও কিছু বাচ্চাদের ভীড়৷ হাওয়াই মিঠাই ওয়ালা।
ছেলেটির চোখ এক আকুল আবদারে জলজল করে ওঠে, মেলা থেকে ঘুড়ী কিনেছে, হাওয়াই মিঠাই চাইলে আব্বা রাগ করবে না তো?
- আব্বা! হাওয়াই মিঠা কিনে দিবেন?
- দিব বেটা, একটু আস্তে যা, পড়ে যাবি তো
কে শোনে আর, সম্মতি পেয়ে আনন্দে যেন নিজই ঘুড়ি হয়ে ঊড়ে গিয়ে পৌছাতে চাইল হাওয়াই মিঠা ওয়ালার কাছে।
দৌড়াচ্ছে, ছোট্ট বুকে হাপর উঠে যাচ্ছে, ছোট্ট ফুসফুসে বাতাস কমে যাচ্ছে, কিন্তু দৌড়াচ্ছে।
পা বেধে এক সময় আছড়ে পড়ল ছেলেটা৷ হাটু ছিলে গেছে, সারা গায়ে মাটি, ধূলা, শখের ঘুড়ি টা ছিড়ে একাকার। চোখ ফেটে, ব্যাথায় কান্না পাচ্ছে, কিন্তু বাবার সামনে কাদতে লজ্জায় দাত, মুখ চেপে ধরে আছে।
লোকটা কোথায়? কেউ হাত বাড়িয়ে আসছে না যে? ওঠ বেটা বলে কেউ এগিয়েও আসছে না৷ সবাই উধাও হয়ে গেল কিভাবে? আশ্চর্য! হাওয়াই মিঠাই ওয়ালাটাও কোথায় গেল?

মাথা ব্যথা করছে হোসেনের। ঘুম ভেংগে গেছে৷ হঠাৎ ভেনেগে যাওয়ায় মাথাটা ধরেছে বেশ। আলসে দুপুর পেরিয়েছে সেই কখন, বিকেল ফুরোবার পথে।
এমন একটা সপ্ন, হোসেন বহুকাল দ্যাখে না।

শেষ বিকেলে, হোসেন জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে থাকে৷ ঝিম ধরা মাথায়, সব কিছু হাওয়াই মিঠাই মনে হয়।

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×