somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে ধোনি

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে শনিবার সিডনিতে মাইলস্টোন ছুঁলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় , রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর ৫ম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ ধোনির এমন মাইফলকেও ম্যাচে জিততে পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে কোহলিরা ৩৪ রানে হারল।

শনিবার মাইলস্টোনে পৌঁছতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছান ধোনি৷ এতেই ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। এদিন চতুর্থ উইকেটে রোহিতের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৫১ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির পর ধোনিই ১০ হাজারি যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷ ধোনি ও বিরাট ছাড়া বাকি দশ হাজারি ১১ জন ব্যাটসম্যান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন৷ এঁরা হলেন শচীন টেন্ডুলকার, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং, সানৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল-হক, জাক ক্যালিস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা এবং তিলকরত্নে দিলশান।

চলতি বছর ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের পর সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ধোনি৷ কিন্তু তার আগেই ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুকুটে যোগ হল আরও একটি পালক৷ ডিসেম্বর, ২০০৪-এ ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ঝাড়খণ্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানের৷

এখনও পর্যন্ত ৩৩৩টি ওয়ান ডে, ৯০টি টেস্ট এবং ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরি-সহ ১৬ হাজার রান এবং উইকেটের পিছনে গ্লাভস হাতে ৮০০ উইকেটের বেশি শিকার রয়েছে তাঁর ঝুলিতে৷ নেতৃত্ব দিয়ে দেশকে উপহার দিয়েছেন দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে কপিল দেবের পর ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ দেন তিনি।
সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×