somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্তাফিজের রোমাঞ্চকর জাদুতে চিটাগংকে হারাল রাজশাহী

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিটাগং ভাইকিংসের দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। এতদিন বিপিএল শাসন করে এসে কিনা নিজের ঘরের মাঠই তাদের জন্য সাপেবর হয়ে দেখা দিলো! শুক্রবারে রংপুর রাইডার্সের কাছে ৭৪ রানের বিশাল ব্যবধানে হার। আর আজ আবার মোটামুটি পুচকে রাজশাহী কিংস হারিয়ে দিলো চিটাগংকে তাদের ঘরের মাঠেই।

বিপিএলের চতুর্থ পর্বে শনিবার দ্বিতীয় দিনে চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় দিনে টস জিতে প্রতিপক্ষ রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে পাঠায় তারা। যে ভুলটি তারা করেছিল শুক্রবার রংপুরের বিপক্ষেও।

ব্যাটিং করতে নেমে রাজশাহী কিংসের জনসন চার্লস আর সৌম্য সরকার গড়ে তোলেন ৫০ রানের জুটি। ৫০ রানের মাথায় সৌম্য ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। এই আসরের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামা ওপেনার জনসন ওয়ান ডাউনে নামা লরি ইভানসকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন। ৪৩ বলে ৫ চার আর ২ ছয়ের দৃষ্টিনন্দন খেলায় নিজের প্রথম ম্যাচেই ৫৫ রান করেন জনসন।

লরি ইভানস ২৯ বলে ৩৬, রায়ান টেন ডেসকাট ১২ বলে ২৭ আর শেষদিকে ক্রিস্টিয়ান জঙ্কারের ১৭ বলে ৩৭ রান রাজশাহী কিংসকে ৫ উইকেটে পৌঁছে দেয় ১৯৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে চিটাগং প্রথম উইকেট হারায় ৩১ রানে। ডেলপোর্ট ৮ বলে ৭ রান করে আউট হন রাজশাহীর হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেয়া মোস্তাফিজের বলে। কিন্তু আরেক ওপেনার মোহাম্মদ শাহাজাদের ২২ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস তেমন একটা আঁচড় ফেলতে দেয়নি চিটাগংয়ের ইনিংসে।

চিটাগংয়ের হয়ে ২ নম্বরে ব্যাট করতে আসা ইয়াসির আলীও রানের ধারা অব্যাহত রাখেন। তার ৩৮ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস সাজানো ছিল ৭ টি বাউন্ডারি আর দুইটি ছক্কায়। তবে শাহাজাদ ও ইয়াসিরের আউটের পর তেমন কেউ দাঁড়াতে পারেনি চিটাগংয়ের হয়ে। বৃথা যায় মুশফিকের ২০ বলে ২২ ও সিকান্দার রাজার ১৫ বলে ২৯ রানের আরেকটি ঝড় তোলা ইনিংসও।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান তুলতে পারেননি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। শেষ ওভারে মুস্তাফিজ মাত্র ৫ রান দেন সাথে তুলে নেন ২ উইকেট। রাজশাহী কিংস ৭ রানে জয় পায়।

রাজশাহী কিংসের হয়ে মোস্তাফিজ ৩টি উইকেট লাভ করেন। মিরাজ ও রাব্বি ২ টি করে এবং আরাফাত সানি ১ টি উইকেট পান।

তবে চিটাগং ভাইকিংস ৯ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে টেবিলের প্রথম অবস্থানেই রয়েছে। অন্যদিকে আজ দুপুরে খুলনাকে হারিয়ে সিলেট রাজশাহীকে টপকে ৫ নম্বরে উঠে এলেও রাজশাহী তার জায়গা ফের দখল করে ১০ জয় নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে।

চিটাগং ভাইকিংস
মোহাম্মদ শাহজাদ, ইয়াসির আলী রাব্বি, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, রবিউল হক, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।

রাজশাহী কিংস
লরি ইভানস, মেহেদী মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, ফজলে মাহমুদ, জনসন চার্লস, ক্রিস্টিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাটে, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি ও কামরুল ইসলাম।

সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×