somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনকোরা নতুন ম্যানেজার পেল নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশ দল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদিও আগে থেকেই ধারণা পাওয়া গেয়েছিল তবে গতকাল শনিবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আর টাইগারদের নতুন ম্যানেজার ব্যাক্তিটি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট।

গত ২৮ জানুয়ারিই ধারনা পাওয়া গিয়েছিলো যে পাইলট হতে যাচ্ছেন নিউজিল্যান্ড সফরের টিম ম্যানেজার। ক্রিকেট খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গ না ছাড়া রাজশাহীর ছেলে খালেদ মাসুদ এবারই প্রথম বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

বিপিএলের ব্যাস্ততা শেষেই টাইগাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে। সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে।

একনজরে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি-

ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি

প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ

২৩ জানুয়ারী নির্বাচকরা যে দল ঘোষণা করেছিলেন সে অনুযায়ী বাংলাদেশের স্কোয়াড-

ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাঈম হাসান।

টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।

তবে তাসকিন আহমেদ বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ইনজুরির শিকার হয়ে পড়ায় নিউজিল্যান্ড সফরে নাও থাকতে পারেন। তিনি না থাকলে তার বদলে দলে কে আসবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। অন্যদিকে ইমরুল কায়েস আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত ভালো ফর্মে থাকার পরও স্কোয়াডে না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহ সংবাদ মাধ্যমগুলোতে গুলোতে কথা বার্তা শুরু হলে তাকে ১৬ তম সদস্য হিসেবে নিউজিল্যান্ড সফরে রাখা হয়েছে। কিন্তু ওয়ানডে বা টেস্ট দলে তার অবস্থান সম্মন্ধে এখনো কিছু জানা যায়নি।

সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×