somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৪ বছরে পা রাখলেন ফুটবল জাদুকর রোনালদো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ ৫ বার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছেন তিনি। তিনিই বর্তমানে অনেক নবীন ফুটবলারের আইডলও। বলছি পর্তুগীজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। আজ ৫ ফেব্রুয়ারি, আজকের দিনেই রোনালদো জন্ম নিয়েছিলেন পৃথিবীর বুকে।

১৯৮৫ সালের আজকের এই দিনে জন্মেছিলেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড়, পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো।ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। মা না ডাকা পর্যন্ত ফুটবল নিয়েই মেতে থাকতেন খেলার মাঠে।

স্বদেশী ক্লাব এনডোরিনহা, নেসিওনাল ও স্পোর্টিং সিপি হয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে উঠেছেন তিনি। ২০০৩ সালে আঠারো বছর বয়সে প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে ১২ মিলিয়ন পাউন্ডে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুর্দান্ত পারফরম্যান্স করায় ২০০৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো। এ সময়ে ম্যানইউ তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। ম্যানইউয়ের জার্সিতে ছয় মৌসুমে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন তিনি।


২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেন তিনি। রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি তাঁর দখলে। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ মোটটি ১৫টি শিরোপা জেতেন তিনি।

চলতি মৌসুমে জুভেন্টাসের মতো বড় ক্লাবে ৩৩ বছর বয়সে ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়ে সবাইকে অবাক করেছেন তিনি। কারণ এতো বেশি বয়সে এতো দামে আর কোনো ফুটবলার কোনো ক্লাবে যোগ দিতে পারেননি এর আগে। এটিও একটি বিশ্ব রেকর্ড এই রেকর্ডের বরপুত্রের জন্য। ইতালিয়ান ক্লাবটিতে তার পার্ফর্মেন্সও অসাধারণ। সব ধরনের প্রতিযোগিতায় এই পর্যন্ত ৩০ ম্যাচে ১৯ গোল করেছেন। ২২ ম্যাচে ১৭ গোল করে সিরি আ’র সর্বোচ্চ গোল দাতা এখন সিআর সেভেন।

আরও খেলার নিউজ পড়ুন: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×