
উপরের চিত্রটি লাকীর ফেসবুক প্রো্ফাইল। তার নাম জান্নাতুন নাইম লাকি
গতকাল নৌমন্ত্রী অশ্রুসজল চোখে টিভি মিডিয়ার কাছে ঘোষণা দিয়েছিলেন যে, পদ্মায় লঞ্চ ডুবিতে মৃত হীরা, স্বর্ণা লাকি তার খালাতোব বোনের মেয়ে। অথচ আমার জানামতে কিছু প্রশ্নঃ
১। নৌমন্ত্রী এর আগে কোন দিন হীরা, স্বর্ণা লাকি এদেরকে কোন পরিচয় দিয়েছিলেন কি না?
২। নৌমন্ত্রী তাদেরকে কোনদিন দেখেছেন কি না অর্থাৎ তাদের চেহারা চেনেন কি না?
৩। এই তিন মেয়ে না কি নৌমন্ত্রীর খালাতো বোনের সন্তান; অথচ এই তিনজনের পরিবারই দুটি। স্বর্ণা ও হীরা আপন বোন। তাদের খালাতো বোন লাকি। আর স্বর্ণা ও হিরার মা এবং লাকির মা খালাতো বোন।
৪। নৌমন্ত্রীর কেমন খালাতো বোন তাদের মা? আপন না দূরের কোন এ পেচানো গোছানো সম্পর্ক?
৫। নৌমন্ত্রী এই মেয়েদের মা'দেরকে চেহারায় চিনেন কি না? কিংবা তাদের বাসায় কোন দিন গিয়েছিলেন কি না? কিংবা তাদেরকে লঞ্চ দূর্ঘটনার আগে অতীতের কোন দিন ফোন করেছিলেন কি না?
৬। কেবল সস্তা প্রচারণার পাওয়ার আশায় আর কতদিন এ ধরনের ধুর্ততা চলবে?

৭। আজ শুনলাম, লাকির লাশ পাওয়া গেছে। কিন্তু হাজারো ফর্মালিটিসের কারণে এখন পর্যন্ত লাশই হস্তান্তর করা হচ্ছে না। নিহতের পরিবার সকাল থেকে ঘুরছে। অথচ এ নাকি নৌমন্ত্রীর খালাতো বোনের মেয়ে।
আজব!!!!!!!!!
হায়ের রাজনীতি!!!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



